• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সার্জেন্টের অ্যাকাউন্টে ৫০ লাখ, উৎস অজানা এক মণ ধানে এক কেজি বীজ ভিসা নীতিতে পরিবর্তন, টুরিস্ট ভিসায় ভারতে গিয়ে নেওয়া যাবে চিকিৎসকের পরামর্শ কোরআন ছুঁয়ে শপথ নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ ‘মনে হচ্ছিল এটাই জীবনের শেষ অধ্যায়’ মাঝ আকাশে চরম আতঙ্ক, মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা গুলির শব্দে কাঁপছে খুলনা, চাঁদাবাজির ভয়ে বন্ধ প্রতিষ্ঠান ‎যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ দুধের দাম বাড়াল ভারতের দুই বড় সংস্থা; কেন এই মূল্যবৃদ্ধি? দুবারই সেঞ্চুরি মিস, বিব্রতকর রেকর্ডে পাকিস্তানের ক্রিকেটার যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

কোরআন ছুঁয়ে শপথ নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মিশিগান থেকে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ। আগামী বছরের জানুয়ারিতে শপথগ্রহণের সময় তিনি ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন ব্যবহার করতে পারেন বলে জানিয়েছেন। যদিও শপথ অনুষ্ঠানে কোন কোরআনটি ব্যবহার করবেন, তা এখনো চূড়ান্ত করেননি তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ন্যাশনাল পাবলিক রেডিওর (এনপিআর) উপস্থাপক লেইলা ফাদেলের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের এ পরিকল্পনার কথা জানান এল-সাইয়েদ। তিনি বলেন, ‘আমি সম্ভবত কোরআনের ওপর হাত রেখে শপথ নেব। তবে কোন কোরআনটি ব্যবহার করব, তা এখনো নিশ্চিত নয়।’

শপথের জন্য দুটি বিশেষ কোরআনের কথা বিবেচনা করছেন তিনি। এর একটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআনের কপি। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত একটি প্রাচীন কোরআন, যেটিকে অঙ্গরাজ্যটিতে প্রথম কোরআন হিসেবে মনে করা হয়।

এল-সাইয়েদ বলেন, ‘এটি খুবই পুরোনো। সেটিই হয়তো বেছে নিতে পারি।’

এর আগে ২০০৭ সালে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে শপথ নেওয়ার সময় টমাস জেফারসনের ব্যবহৃত কোরআনের কপি ব্যবহার করেছিলেন সাবেক কংগ্রেস সদস্য কিথ এলিসন। এর মধ্য দিয়ে কোরআন ব্যবহার করে শপথ নেওয়া যুক্তরাষ্ট্রের প্রথম আইনপ্রণেতা হিসেবে ইতিহাস গড়েন তিনি।

গত ৩ নভেম্বর মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েন তিনি।

আগামী জানুয়ারিতে নবনির্বাচিত সিনেটরদের শপথ পড়ানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের।

শপথ অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে এল-সাইয়েদ বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা ধর্মীয় কোনো গ্রন্থের প্রতি আনুগত্যের শপথ নেন না; বরং আনুগত্যের শপথ নেন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি।

তিনি বলেন, ‘আমার নাম যা-ই হোক, আমি যেভাবেই প্রার্থনা করি না কেন, আপনি যে বইয়ের ওপর শপথ নিচ্ছেন, সেটি আসল বিষয় নয়। আসল বিষয় হলো, আপনি যে সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিচ্ছেন।’

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কোনো নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহণের শপথের সময় ধর্মীয় গ্রন্থ ব্যবহার করা বাধ্যতামূলক নয়।

সূত্র: আল-আরাবিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com