• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এক মণ ধানে এক কেজি বীজ ভিসা নীতিতে পরিবর্তন, টুরিস্ট ভিসায় ভারতে গিয়ে নেওয়া যাবে চিকিৎসকের পরামর্শ কোরআন ছুঁয়ে শপথ নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ ‘মনে হচ্ছিল এটাই জীবনের শেষ অধ্যায়’ মাঝ আকাশে চরম আতঙ্ক, মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা গুলির শব্দে কাঁপছে খুলনা, চাঁদাবাজির ভয়ে বন্ধ প্রতিষ্ঠান ‎যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ দুধের দাম বাড়াল ভারতের দুই বড় সংস্থা; কেন এই মূল্যবৃদ্ধি? দুবারই সেঞ্চুরি মিস, বিব্রতকর রেকর্ডে পাকিস্তানের ক্রিকেটার যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না নেত্রকোনায় নানা আয়োজনে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

‘মনে হচ্ছিল এটাই জীবনের শেষ অধ্যায়’ মাঝ আকাশে চরম আতঙ্ক, মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

জাতিসংঘের কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাওয়ার পথে মাঝ আকাশে চরম আতঙ্ক ও মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশি সিনিয়র সাংবাদিক এম. মোশাররফ হোসাইনসহ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রীরা। উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মাথায় আকস্মিক তীব্র ঝাঁকুনি এবং ৯ হাজার ফুট থেকে বিমানটি সাড়ে ৪ হাজার ফুটে নেমে আসায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরবর্তীকালে পাইলটের দক্ষতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কাতারে নিরাপদে অবতরণ করে বিমানটি। শুক্রবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে ভীতিপ্রদ এ অভিজ্ঞতার কথা জানান এই জ্যেষ্ঠ সাংবাদিক।

গত ৯ নভেম্বর কাতার এয়ারওয়েজের ফ্লাইট নম্বর QR643 যোগে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছিলেন সিনিয়র সাংবাদিক এম. মোশাররফ হোসাইন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণের জন্য রাত ১০টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার হয়ে এই যাত্রা শুরু হয়েছিল। তবে যাত্রার শুরুতেই ঘটে বিপত্তি।

উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মাথায় হঠাৎ করেই বিমানটি প্রচণ্ড ঝাঁকুনি ও তীব্র দুলুনির কবলে পড়ে। মুহূর্তের মধ্যে বিমানটি আকস্মিকভাবে প্রায় ৯ হাজার ফুট উচ্চতা থেকে নেমে আসে সাড়ে ৪ হাজার ফুটে। চোখের পলকে ঘটে যাওয়া এই ঘটনায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে মনে হয়েছিল।

হঠাৎ এমন পরিস্থিতিতে পুরো কেবিনে মুহূর্তের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের আর্তনাদ, চিৎকার ও কান্নায় ভারী হয়ে ওঠে বিমানের পরিবেশ। অনেকেই ভয়ে চিৎকার করছিলেন, কেউ সৃষ্টিকর্তাকে ডাকছিলেন, আবার কেউ নির্বাক হয়ে বসেছিলেন। জীবন-মৃত্যুর সেই সন্ধিক্ষণে প্রিয়জনদের মুখ চোখের সামনে ভেসে উঠছিল বলে জানান এম. মোশাররফ হোসাইন।

যদিও শেষ পর্যন্ত পাইলটের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় এবং ধীরে ধীরে বিমানের অবস্থা স্বাভাবিক হয়। মহান আল্লাহর অশেষ রহমতে ফ্লাইটটি পরবর্তীতে কাতারে নিরাপদে অবতরণ করে।

বিমান থেকে নেমে নতুন জীবন ফিরে পাওয়ার অনুভূতি প্রকাশ করে এই সাংবাদিক জানান, পৃথিবীর সব অর্জন, ব্যস্ততা বা পেশাগত সাফল্যের চেয়ে একটি নিরাপদ জীবন যে কত বেশি মূল্যবান, তা এই ঘটনা থেকে গভীরভাবে উপলব্ধি করেছেন। ঢাকার আকাশে কাটানো সেই ভয়ংকর ও দুঃসহ স্মৃতি হৃদয়ের গভীরে স্থায়ী দাগ কেটে গেছে বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে তিনি সফলভাবে কপ-৩১ সম্মেলনের কারণে তুরস্কেই অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com