• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান কর্মস্থলে অনুপস্থিত উপসচিব চাকরি থেকে বরখাস্ত স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল: রিজভী দুই মেশিন ম্যানেজারকে জরিমানার পোস্ট শেয়ার করলেন ‘ম্যাজিস্ট্রেট নওশাদ’ চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর রাষ্ট্র-রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না: চরমোনাই পীর রোহিঙ্গা ক্যাম্পের দুই পাহাড়ে হবে সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই

দুই মেশিন ম্যানেজারকে জরিমানার পোস্ট শেয়ার করলেন ‘ম্যাজিস্ট্রেট নওশাদ’

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিএমইটি (BMET) কার্ডধারী এক প্রবাসী শ্রমিকের লাগেজ র‍্যাপিং করে দিতে অস্বীকৃতি জানানোয় বিমানবন্দর এলাকার দুটি লাগেজ র‍্যাপিং মেশিনের ম্যানেজারদের মোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অমান্য ও প্রবাসী যাত্রীর ভোগান্তি তৈরির অভিযোগে দুই ম্যানেজারের একজনকে দুই লাখ এবং অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় ও আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান তার অফিসিয়াল ফেসবুক প্রোফাইল থেকে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটদের করা মূল পোস্টটি শেয়ার করেছেন। ‘এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট অব বাংলাদেশ’ (Airport Magistrates Bangladesh)-এর সেই ফেসবুক পোস্টে অভিযানের দুটি ছবি যুক্ত করে লেখা হয়- ‘বিএমইটি কার্ডধারী প্রবাসীর লাগেজ র‍্যাপিং করে দিতে অস্বীকার করায় দুইটি মেশিন ম্যানেজারকে দুই লাখ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান ক্যাপশনে লিখেছেন- ‘We stand for our people’ (আমরা আমাদের মানুষের পাশে আছি)।

যাত্রী হয়রানি, লাগেজ চুরি কিংবা বিমানবন্দরের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তার কঠোর অবস্থান দ্রুতই তাকে পরিচিত করে তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পাশাপাশি যাত্রীদের কাছ থেকে তিনি পান ‘ফাটাকেষ্ট’ নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ‘ম্যাজিস্ট্রেট নওশাদ’ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তার পদবি সিনিয়র সহকারী সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com