• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘আমার জামাই, নাতিন আর পুতিও মইরা গেছে, সব হারাইছি’ দুর্গাপূজার ছুটিতে কলেজে বেশি বন্ধ মাদরাসায় কম, কোন প্রতিষ্ঠানে কতদিন ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা ১ ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার করার আলটিমেটাম গার্মেন্টস শ্রমিকদের ভিসা আবেদনকারীদের কঠোর সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস দত্তকের নামে শিশু কেনাবেচা, ফেসবুকে চলে দর–কষাকষি গেইলকে পেছনে ফেলে টি–টুয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড লুয়ানের বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী প্রথম দিনেই ৯৫ কোটি আয়! বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড়

দুর্গাপূজার ছুটিতে কলেজে বেশি বন্ধ মাদরাসায় কম, কোন প্রতিষ্ঠানে কতদিন

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকলেও শিক্ষাস্তর ও প্রতিষ্ঠানভেদে এর মেয়াদে রয়েছে বেশ পার্থক্য। কোথাও পূজার সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে ছুটি দীর্ঘ হয়েছে। ফলে এবার দুর্গাপূজায় কলেজে সর্বোচ্চ ১৪ দিন, স্কুলে ১০ দিন এবং মাদরাসায় ৫ দিন ছুটি ভোগ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পৃথক বিজ্ঞপ্তি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৫ দিন। এর আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজার ছুটির সঙ্গে তা যুক্ত হচ্ছে।

ফলে দুর্গাপূজা উপলক্ষে স্কুলে টানা ৯ দিনের ছুটি হচ্ছে। এর সঙ্গে ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন। অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত স্কুলে ছুটি থাকবে।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটির মেয়াদ আরও বেশি। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর সঙ্গে ছুটির আগে ও পরে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজে মোট ছুটির ব্যাপ্তি দাঁড়াচ্ছে ১৪ দিন।

মাদরাসায় ছুটি ৫ দিন

অন্যদিকে, মাদরাসায় দুর্গাপূজার ছুটি তুলনামূলকভাবে কম। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৩ দিন পূজার ছুটি থাকবে।

এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা ৫ দিনের ছুটি পাবেন।

এক নজরে ছুটির হিসাব

কলেজ ও উচ্চমাধ্যমিক: ১৪ দিন

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল: ১০ দিন

মাদরাসা: ৫ দিন

অর্থাৎ, এবার দুর্গাপূজার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদে স্পষ্ট পার্থক্য থাকছে। সবচেয়ে বেশি ছুটি থাকছে কলেজে, আর সবচেয়ে কম ছুটি মাদরাসায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com