• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের ছোট পর্দায় বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের সঙ্গে থাকছে নেশন্স লিগের যত খেলা এমবাপ্পে ছাড়া ফ্রান্স জিতল বদলি নামা ওলিসের গোলে জাতীয় বন্দর কৌশল: ঋণের কিস্তি পরিশোধেই যাবে আয়ের পাঁচ গুণ কাতারের মধ্যস্থতায় আলোচনা, ‘আশা করছি মঙ্গলবার মার্কিন জবাব পাব’: আরাগচি সংবিধান সংশোধন: ফের গণভোটের উদ্যোগে প্রশ্ন নভেম্বরেও এলএনজি দেবে না কাতার তৃণমূলের নাম-প্রতীক বিরোধ চার মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের ইসরাইলের সিদ্ধান্তের প্রতিবাদ, রাষ্ট্রদূতকে তলব নেদারল্যান্ডসের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইরানের অবস্থানকে দুর্বল করবে: ইরানি আইনপ্রণেতা

নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কড়া নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল হিসেবে নিজেদের তেল এবং জ্বালানি খাতের তথ্য প্রকাশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি স্বাক্ষরিত একটি সরকারি ডিক্রির মাধ্যমে জ্বালানি পণ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাণিজ্যসংক্রান্ত গোপনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে মস্কো। মূলত পশ্চিমা বিশ্বের বৈরী অর্থনৈতিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডের জবাব দিতেই এই বিশেষ জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি নথিপত্র থেকে জানা গেছে।

নতুন এই ডিক্রির আওতায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সঠিক পরিমাণ জনসমক্ষে প্রকাশে বড় ধরনের কড়াকড়ি আনা হয়েছে। এর পাশাপাশি রপ্তানিকৃত জ্বালানি পণ্যের সুনির্দিষ্ট নাম, মোট পরিমাণ, বাজারমূল্য এবং লেনদেনের সঙ্গে জড়িত ক্রেতা, বিক্রেতা ও মধ্যস্থতাকারীদের পরিচয়ও কঠোর গোপনীয়তার আওতায় রাখা হয়েছে। এমনকি জ্বালানি সরবরাহের সময়সূচি, পরিবহনযানের বিবরণ এবং নির্দিষ্ট পরিবহনপথের মতো সংবেদনশীল তথ্যগুলোও আর প্রকাশ করা হবে না।

নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়িয়ে জ্বালানি সংরক্ষণাগার এবং টার্মিনালগুলোর ভৌগোলিক অবস্থানসংক্রান্ত তথ্য প্রকাশও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিভিন্ন জ্বালানি পণ্যের সমন্বিত শুল্ক পরিসংখ্যান এবং ভবিষ্যতে বিক্রির সম্ভাব্য পরিমাণসংক্রান্ত তথ্যগুলোকে সীমিত প্রবেশাধিকারের তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে গণমাধ্যম কিংবা ইন্টারনেটের মাধ্যমে এসব গোপনীয় তথ্য প্রচার বা প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি বলে গণ্য করা হবে।

তবে এই কড়াকড়ির কিছু নির্দিষ্ট ব্যতিক্রমও রাখা হয়েছে, যার আওতায় যেকোনো জ্বালানি কোম্পানি নিজেদের অভ্যন্তরীণ কার্যক্রমের তথ্য প্রয়োজনমতো প্রকাশ করতে পারবে। তথ্যের মূল মালিকের বিশেষ অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এসব তথ্য ব্যবহারের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে এবং সরকারি সংস্থাগুলো আইনগত ক্ষমতা বলে এগুলো ব্যবহার করতে পারবে। ডিক্রি জারির পর সংশ্লিষ্ট পণ্যের সঠিক কোড নির্ধারণ এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়াকরণের নিয়ম চূড়ান্ত করার জন্য দেশটির সরকারকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com