• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সফল করার আহ্বান গোপালগঞ্জের ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কিশোরীকে অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির সাইবার আইন সংশোধনের প্রস্তাবে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

শীত বাড়ার আগেই জমে উঠেছে লেপ-তোশকের বাজার

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সারাদেশ ডেস্ক: প্রকৃতিতে শীত পুরোপুরি জেঁকে বসার আগেই ভোলার চরফ্যাশন উপজেলা সদরের বিভিন্ন লেপ তোশকের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সন্ধ্যার পর থেকেই হালকা শীতের আমেজ অনুভূত হওয়ায় সাধারণ মানুষ এখন থেকেই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন। ফলে স্থানীয় দোকানগুলোতে নতুন লেপ তৈরি এবং পুরনো তুলা বদলানোর ধুম পড়ে গেছে, যা পুরো বাজারের চিত্র পাল্টে দিয়েছে।

উপজেলা সদরের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, কারিগররা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। কেউ ব্যস্ত আছেন কাপড় মাপায়, কেউ আবার তুলা ধুনে সমানভাবে সাজিয়ে রাখছেন, আর অন্য কারিগররা নিপুণহাতে সুই-সুতার ফোঁড়ে সেলাইয়ের কাজ শেষ করছেন। দোকানের ভেতরে কাপড়ের রোল ও তুলার বস্তার স্তূপের মাঝে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরম আন্তরিকতায় কাজ করে যাচ্ছেন তারা।

ব্যবসায়ী ও কারিগররা জানিয়েছেন, বছরের এই নির্দিষ্ট সময়ে তাদের কাজের চাপ বহুগুণ বেড়ে যায়। ক্রেতাদের চাহিদা পূরণে তাদের এখন দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। যদিও এই মৌসুমি কাজের চাপ কিছুটা ক্লান্তিকর, তবুও বাড়তি আয়ের মাধ্যমে তাদের সংসারে সচ্ছলতা ফিরে আসায় সবাই আনন্দিত চিত্তেই কাজ করে যাচ্ছেন।

বাজারে আসা ক্রেতারা বলছেন, দোকানে বিভিন্ন ধরনের কম্বল পাওয়া গেলেও নিজের পছন্দমতো তুলা ও কাপড় দিয়ে তৈরি লেপের আরাম ও স্থায়িত্ব অনেকটাই বেশি। স্থানীয় ব্যবসায়ীদের মতে, আধুনিক নানা উপকরণের প্রচলন ঘটলেও উপকূলীয় এই জনপদে শীত নিবারণের জন্য ঐতিহ্যবাহী লেপের চাহিদা আজও অটুট রয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com