• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জাতীয় ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় যৌতুকের অতিরিক্ত টাকা না পাওয়ায় শেষ মুহূর্তে বিয়ে বাড়িতে আসেননি বর। বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন হওয়ার পর এবং কনে বধূ সেজে অপেক্ষায় থাকার পরও বরপক্ষের এমন আচরণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমন্ত্রিত অতিথিরা ইতোমধ্যে বিয়ে বাড়িতে উপস্থিত হলেও বরপক্ষ হাজির না হওয়ায় শেষ পর্যন্ত বিরেকাজ পণ্ড হয়ে যায়। এই আকস্মিক ঘটনায় কনেপক্ষ চরম সামাজিক অস্বস্তিতে ও মানসিক আঘাতে পড়েন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই কনে প্রবাসী থাকা অবস্থায় কমলগঞ্জের জালালপুর এলাকার আবাছ আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন প্রবাসে থাকার সময় কনে বিভিন্ন মাধ্যম ও সময়ে ওই যুবককে সাড়ে তিন লাখ টাকা দেন বলে অভিযোগ রয়েছে। কিছুদিন আগে কনে দেশে ফিরে আসার পর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের দিন ঠিক করা হয়েছিল। সেই অনুযায়ী বাড়িতে আত্মীয়স্বজন ও আমন্ত্রিত অতিথিদের দাওয়াত দেওয়া হয় এবং রান্নাবান্নার ব্যাপক আয়োজন করা হয়।

অভিযোগে আরও প্রকাশ পায়, বিয়ের ঠিক আগে বরপক্ষ একটি মোটরসাইকেল কেনার বায়না ধরে এবং গত বৃহস্পতিবার কনের পরিবার থেকে নগদ দেড় লাখ টাকাও দেওয়া হয়। কিন্তু বিয়ের দিন দুপুর গড়িয়ে গেলেও বরপক্ষ বিয়ের আসরে উপস্থিত না হলে কনেপক্ষ তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। তখন বরপক্ষ মোটরসাইকেল কেনার জন্য আরও দেড় লাখ টাকা যৌতুক দাবি করে এবং এই টাকা না পেলে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয়।

ভুক্তভোগী কনে বাধ্য হয়ে বরপক্ষের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুক দাবির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কনের ভাই গণমাধ্যমকে জানান, সমস্ত আয়োজন ও সমাজের লোকজন খাবার খাওয়ার পরও যৌতুকের লোভে বরপক্ষ আসেনি। অন্যদিকে, বরপক্ষের দাবি করা অভিযোগ সত্য নয় বলে জানানো হয়েছে। কমলগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com