• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয় টানা ৫২ ঘণ্টা না ঘুমিয়ে গেম খেললেন আইশোস্পিড, এতক্ষণ না ঘুমালে শরীরে কী ঘটে রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীর ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ময়মনসিংহে নতুন আতঙ্ক ‘সাইকো গ্যাং কিলার’, নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র মাহির যত ফলোয়ার, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যা তার চেয়েও কম কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: মীর শাহে আলম এআইভিত্তিক শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিটনা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক গঙ্গার পানি বণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জাতীয় ডেস্ক: সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশের প্রতিটি এলাকায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত তথ্য সংগ্রহকারীরা সরাসরি বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে পরিবারের সদস্যদের বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করছেন। বর্তমান সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকারপ্রাপ্ত এই কর্মসূচি বাস্তবায়নে দেশবাসীকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই শুমারি কার্যক্রমে নাগরিকদের কিছু নির্দিষ্ট কাগজপত্র হাতের কাছে রাখতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে যে নারী সদস্যের নামে কার্ড ইস্যু করা হবে তাঁর জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, পরিবারের অন্য সদস্যদের জাতীয় পরিচয়পত্র এবং অপ্রাপ্তবয়স্ক বা ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ। এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস অ্যাকাউন্টের বিবরণী, পরিবারের মাসিক আয়-ব্যয়ের হিসাব, সম্পদ এবং সদস্যসংক্রান্ত সঠিক তথ্য দিতে হবে। একই সঙ্গে বাড়ির ছবি, কার্ডের জন্য নির্ধারিত নারীর ছবি এবং ফরমে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়ার মানসিক প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

তথ্য সংগ্রহকারীদের নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি কোনো পরিবার যেন শুমারির আওতার বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে সতর্ক করে বলা হয়েছে যে ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনা মূল্যে প্রদান করা হয় এবং কার্ড পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা চক্র অর্থ দাবি করলে তাদের কোনোভাবেই টাকা দেওয়া যাবে না। এ ধরনের প্রতারণা থেকে দূরে থাকার জন্য নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই কার্যক্রমকে সফল করতে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতা কামনা করা হয়েছে। সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে ফ্যামিলি কার্ড কর্মসূচির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে এবং জনসচেতনতা সৃষ্টিতে সকলের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com