• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীর ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ময়মনসিংহে নতুন আতঙ্ক ‘সাইকো গ্যাং কিলার’, নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র মাহির যত ফলোয়ার, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০ দেশ ও অঞ্চলের জনসংখ্যা তার চেয়েও কম কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: মীর শাহে আলম এআইভিত্তিক শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিটনা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক গঙ্গার পানি বণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন বিনা মূল্যে আবাসন, ফ্যামিলি ট্যুর ভাতাসহ সিএসএসে ২৫০ জনের চাকরির সুযোগ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার

‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

খেলা ডেস্ক: বাংলাদেশ সফরের জন্য নতুন অধিনায়ক ও দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। লাল বলের সিরিজের দল থেকে ছিটকে যাওয়ার পর এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডেও জায়গা পাননি প্রোটিয়াদের নিয়মিত টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা। ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই দলের বাইরে থাকা এই তারকা ব্যাটারকে ছাড়াই বাংলাদেশ সিরিজের জন্য দল সাজাতে হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে। বাভুম অনুপস্থিতিতে বাংলাদেশ সফরে ওয়ানডে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজের কাঁধে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ১৫ সদস্যের এই ওয়ানডে স্কোয়াড ঘোষণা করে, যেখানে বেশ কিছু নতুন মুখ ও পরিবর্তনের দেখা মিলেছে।

বাংলাদেশ সিরিজ থেকে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন নিয়মিত ও অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রামে রাখা হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন এবং মার্কো ইয়ানসেনের মতো শীর্ষ সারির তারকাদের ওয়ানডে দলে রাখা হয়নি। অন্যদিকে, অভিজ্ঞ হার্ডহিটার ডেভিড মিলার বর্তমানে নেপাল প্রিমিয়ার লিগে কার্নালি ইয়াকস দলের হয়ে খেলায় ব্যস্ত থাকায় তিনিও এই সিরিজের বাইরে আছেন। টেস্ট সিরিজের স্কোয়াড থেকে কেবল তিন ক্রিকেটার অ্যানরিখ নরকীয়া, করবিন বশ ও টনি ডি জর্জিকে সীমিত ওভারের এই দলে রাখা হয়েছে।

দীর্ঘ আট মাস পর এই বাংলাদেশ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটছে পেসার লুঙ্গি এনগিদের। চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলার পর প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে ইনজুরিতে পড়ে দীর্ঘসময় মাঠের বাইরে ছিলেন এই ফাস্ট বোলার। তাঁর সঙ্গে প্রোটিয়াদের পেস আক্রমণে আরও থাকছেন অ্যানরিখ নরকীয়া, জেরাল্ড কোয়েটজি ও ডুয়ান ইয়ানসেনরা, আর স্পিন আক্রমণে মহারাজের সঙ্গে লড়বেন বিজর্ন ফরচুইন। ওয়ানডে দলের পাশাপাশি একটি টি-টোয়েন্টি স্কোয়াডও ঘোষণা করেছে সফরকারীরা, যে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে স্পিনার বিজর্ন ফরচুইনের হাতে।

দুই দলের মধ্যকার এই সাদা বলের লড়াই মাঠে গড়ানোর আগে অবশ্য লাল বলের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছে দল দুটি। এর আগে প্রথম টেস্টে দারুণ জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা, ফলে ঘুরে দাঁড়াতে শেষ টেস্ট জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। লাল বলের লড়াই শেষে আগামী ডিসেম্বরের শুরুর দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে সীমিত ওভারের দ্বিপক্ষীয় লড়াই। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা তাদের বাংলাদেশ সফর শেষ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com