• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাবেক মন্ত্রী নওফেল ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নাছিরের বাসায় পুলিশের অভিযান বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন ব্র্যান্ড, বছরে রপ্তানি লক্ষ্য এক কোটি কেজি কক্সবাজার সৈকত: ঝাউবন কেটে পর্যটন কার্নিভ্যাল চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়ন প্রকল্প: মেয়াদের পর মেয়াদ বাড়ে, কাজ অসমাপ্ত পাবনার চাটমোহর: বিনা হালের রসুনে স্বপ্ন চলনবিলের কৃষকদের বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: এজেন্ট ব্যাংকিংয়ে ঋণের জোয়ার সুপ্রিম কোর্টের ওয়েবসাইট: সাড়ে পাঁচ বছরে বাংলায় অনুবাদ মাত্র ৩৫ রায় সুন্দরবনে এক সপ্তাহের ব্যবধানে আরও ২ জেলে অপহরণ, আগের ৪ জনও জিম্মি বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক ঘানার প্রেসিডেন্টের নতুন উড়োজাহাজ নিয়ে জনরোষ

বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন ব্র্যান্ড, বছরে রপ্তানি লক্ষ্য এক কোটি কেজি

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

অর্থনীতি ডেস্ক: বিশ্বের চা বাজারে ভারতের দার্জিলিং কিংবা শ্রীলঙ্কার সিলন চায়ের সুখ্যাতি থাকলেও সেই তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশের চা। এই ব্যবধান দূর করতে এবং বিশ্বমঞ্চে স্থানীয় চা পাতার পরিচিতি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে সিলেট টি নামের আন্তর্জাতিক ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়েছে। এই আয়োজনে পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্যসহ দেশের শীর্ষস্থানীয় চা শিল্পের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য ও পর্তুগালের রাজকীয় এই যৌথ উদ্যোগ দেশের চা শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন এই ব্র্যান্ড চালুর পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সংযুক্ত আরব আমিরাতসহ চৌদ্দটি দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ক্রয়াদেশ পাওয়া গেছে। শুধু তা-ই নয়, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর লাউঞ্জ পরিচালনাকারী প্রতিষ্ঠান প্লাজা প্রিমিয়ামের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে প্রায় সত্তরটি দেশের সাতশ বিমানবন্দর লাউঞ্জে এই চা পরিবেশন করা হবে। লন্ডন টি এক্সচেঞ্জের লক্ষ্য হলো আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে বছরে এক কোটি কেজির বেশি চা রপ্তানি করা। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর যে পরিমাণ চা উদ্বৃত্ত থাকে, তার পুরোটাই আন্তর্জাতিক বাজারে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে তাদের।

এই আন্তর্জাতিক ব্র্যান্ড গড়ে তোলার পেছনে দীর্ঘ পাঁচ বছরের গবেষণা ও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন লন্ডন টি এক্সচেঞ্জ গ্রুপের চেয়ারম্যান শেখ আলীউর রহমান। এর অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের চৌদ্দটি চা-বাগানের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। শুধু চা পাতা সংগ্রহ করাই নয়, বরং উৎপাদিত পণ্যের মান বাড়ানোর লক্ষ্যে বাগানমালিক, ব্যবস্থাপক ও শ্রমিকদের পেশাগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমানে মান পরীক্ষার জন্য নমুনা বিদেশে পাঠাতে হলেও ভবিষ্যতে দেশে একটি আধুনিক পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। একই সঙ্গে দেশের চা খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে সহজ শর্তে ঋণ সুবিধা, উন্নত প্যাকেজিং ব্যবস্থা চালুর পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন তিনি।

বাংলাদেশের চা সাধারণত স্থানীয় বাজারের চাহিদা মেটাতেই বেশি ব্যবহৃত হয় এবং আন্তর্জাতিক মানের পণ্যের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে বলে মনে করেন উদ্যোক্তারা। তবে প্রচলিত বাজারদরের তুলনায় অনেক বেশি দামে চা কিনে বাগানগুলোকে আর্থিকভাবে লাভবান করার চেষ্টা করছে এই প্রতিষ্ঠান। এর ফলে চা শ্রমিকদের মজুরি বাড়ানোর পথও সুগম হবে বলে আশা করা হচ্ছে। বিশ্ববাজারে বর্তমানে মিশ্রিত ও সুগন্ধযুক্ত চায়ের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা মাথায় রেখে আগামী দিনে আর্ল গ্রেসহ নানা বৈচিত্র্যময় পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ সফল হলে দেশের চা রপ্তানির পরিধি যেমন প্রসারিত হবে, তেমনি বিশ্ববাজারে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের শক্ত অবস্থান তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com