• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুকদের ৬ নির্দেশনা, পুনর্নিরীক্ষণে আবেদনকারী শিক্ষার্থীদের যে পরামর্শ রাবিতে ভর্তির আবেদন আজ শুরু সাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে ১ নম্বর সতর্কসংকেত পঁচাত্তরের ৭ নভেম্বর থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু: জহির উদ্দিন স্বপন তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি: ফোনে মিলল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি বাংলাদেশের মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা কম কেন? আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শিক্ষা ডেস্ক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারের নির্বাহী আদেশ দ্রুত কার্যকরের জোরালো দাবি জানানো হয়েছে। এই দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত নিয়োগপ্রত্যাশী শিক্ষকেরা। প্রথম থেকে দ্বাদশ এনটিআরসিএ নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন।

প্রেস ক্লাবের ভেতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা তাদের সুনির্দিষ্ট তিন দফা দাবি তুলে ধরেন। তাদের প্রধান এবং অন্যতম দাবি হলো, গত ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এছাড়া গত ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভায় প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের যে সুপারিশ করা হয়েছিল, সেটিও অবিলম্বে কার্যকর করার দাবি জানান তারা।

আন্দোলনরত শিক্ষকেরা ক্ষোভ প্রকাশ করে জানান যে, দীর্ঘ সময় ধরে তারা শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসলেও এখনো কোনো কার্যকর সমাধান পাননি। বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনো পরিবর্তন না আসায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে তারা অবিলম্বে সরকারের শীর্ষপর্যায়ে কথা বলে নিজেদের বঞ্চনা ও দীর্ঘদিনের সমস্যার কথা সরাসরি তুলে ধরতে চান।

সমাবেশ থেকে সরকারের দায়িত্বশীল মহলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, তাদের এই দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক এবং তা দীর্ঘদিনের বঞ্চনা দূর করার একমাত্র পথ। তাই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে সংকট নিরসন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com