• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কঙ্গোতে ইবোলা: স্বাস্থ্যকর্মীদের বেতন বন্ধ, সাহায্যের কোটি কোটি ডলার গেল কই হুথিদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এমপি নুসরাতের বাড়িতে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল সকাল থেকে বিকেল, ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে বিসিআইসি সার ডিলার নিয়োগে রাণীশংকৈলে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দশমিনায় নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের দখল-দূষণমুক্ত করে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ হবে: নৌপরিবহন মন্ত্রী ‎ দিনের ছবি (১৩ নভেম্বর, ২০২৬)

কঙ্গোতে ইবোলা: স্বাস্থ্যকর্মীদের বেতন বন্ধ, সাহায্যের কোটি কোটি ডলার গেল কই

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব রোধে আন্তর্জাতিকভাবে শত শত কোটি ডলার বরাদ্দ করা হলেও তার প্রকৃত সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ ও সম্মুখসারির কর্মীরা। আন্তর্জাতিক চিকিৎসা দাতব্য সংস্থা মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, মহামারি পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না এবং তাঁরা তীব্র চিকিৎসা সরঙ্গামের সংকটে ভুগছেন। এছাড়া পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং জ্বালানি ফুরিয়ে যাওয়ায় অনেক এলাকায় অ্যাম্বুলেন্স সেবা পর্যন্ত বন্ধ হয়ে গেছে।

এর আগে আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা আফ্রিকা সিডিসি জানিয়েছিল যে, ইবোলা মোকাবিলায় বিভিন্ন সংস্থাকে দেওয়া প্রায় এক বিলিয়ন ডলারের মধ্যে সাতশ মিলিয়ন ডলারেরই কোনো সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। এই বিশাল অঙ্কের অর্থের সুনির্দিষ্ট হদিশ না মেলায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল-রজার কাম্বাও এই উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে জানিয়েছেন যে, সাহায্য সংস্থাগুলোর মাত্র বাইশ শতাংশ মন্ত্রণালয়ে তাদের কাজের হিসাব জমা দিয়েছে। তিনি এই সংকটের সমাধানে শতভাগ স্বচ্ছতা এবং একটি একক সমন্বিত বাজেটের ওপর জোর দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ইবোলা পর্যবেক্ষণের জন্য গঠিত অনেক নজরদারি দল কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ রয়েছে এবং বাস্তবে তাদের কোনো কার্যকারিতা নেই। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম দুর্বল হয়ে পড়ায় বেশিরভাগ মৃত্যু ঘটছে চিকিৎসাকেন্দ্রের বাইরে সাধারণ লোকালয়ে। এছাড়া উত্তর কিভু এবং হট-উয়েলে প্রদেশের মতো জরুরি এলাকাগুলোতে পানি, ক্লোরিন কিংবা রোগী বাছাইয়ের মৌলিক ব্যবস্থার চরম অভাব রয়েছে। ফলে এই স্বাস্থ্যকেন্দ্রগুলো নিজেরাই এখন রোগের নতুন কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে।

উল্লেখ্য, কয়েক দশক ধরে সশস্ত্র সংঘাতে জর্জরিত পূর্ব কঙ্গোর দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যেই জাতিসংঘ ও কঙ্গো সরকার জানিয়েছে যে, ইবোলা কবলিত ওই অঞ্চলে ইতিমধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এবং প্রায় এক কোটি মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। ভাইরাসের এই বিশেষ প্রজাতির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা বা কার্যকর চিকিৎসা না থাকায় পরিস্থিতি মোকাবিলা করা আরও সময়সাপেক্ষ ও দুরূহ হয়ে পড়েছে। কঙ্গো সরকার এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবিলম্বে তহবিলের ব্যবহার নিয়ে কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com