• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ক্ষমতার অপব্যবহার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী যেভাবে কালো রঙের ‘গিয়ার চাকতি’ থেকে বেরিয়ে এল ৫ কোটি টাকার সোনা তালা ভেঙে মন্দিরে চুরি, শ্রাদ্ধানুষ্ঠানের খাবারও নিল দুর্বৃত্তরা হবিগঞ্জ থেকে রংপুরে ৪২ বরযাত্রী, স্বর্ণালংকার নিয়ে বিয়ের সাজে উধাও কনে পশুকে বিরক্ত করে ভিডিও, হবে জেল-জরিমানা মজুরি বোর্ড আগে গঠন করলে অস্থিতিশীলতা এড়ানো যেত চার শর্তে খুলল শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা-বাগান, কাজে ফিরছেন শ্রমিকেরা দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল তেলের যুগ পেরিয়ে বিশ্ব এখন ‘বিদ্যুতের যুগে’ প্রবেশ করেছে: আইইএ প্রধান ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা

ক্ষমতার অপব্যবহার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

জাতীয় ডেস্ক: ক্ষমতার অপব্যবহার কিংবা সাধারণ মানুষের ওপর কোনো ধরনের অন্যায় ও অত্যাচার সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। সম্প্রতি কালাই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দেশ পরিবর্তনের পর বলপ্রয়োগ বা জবরদস্তির দিন শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনি জানান, প্রতিটি নাগরিক যেন কোনো হয়রানি ছাড়াই নিজেদের প্রাপ্য সরকারি সেবা সঠিকভাবে পান, তা প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে। অন্যথায় ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় কালাই উপজেলার প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় এলাকার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে জনগণের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

জয়পুরহাট একটি কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি জানান, আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার আধুনিক ধান-চাল সংরক্ষণাগার নির্মাণ করা হবে। এছাড়া কালাইয়ে নতুন আবাসন প্রকল্প বাস্তবায়ন এবং আক্কেলপুরের মরিচ চাষিদের জন্য বিশেষ প্রণোদনা ও হর্টিকালচার ফার্মের উন্নয়ন করা হবে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও বেশি গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন জনমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, কৃষকদের জন্য বিশেষ কার্ড ও প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে, যার সুফল কালাই উপজেলার প্রায় তিন হাজার তিনশ কৃষক ভোগ করবেন। সাধারণ মানুষের পাশাপাশি ধর্মীয় অনুশাসন বজায় রাখতে ইমাম ও মোয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের জন্যও আর্থিক সহায়তার সুব্যবস্থা রাখা হয়েছে। সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের বিশাল কর্মপরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণির তিনজন করে মোট ১৫ জন মেধাবী নারী শিক্ষার্থীকে সাইকেল উপহার দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবার সরবরাহ, একরঙা নির্ধারিত স্কুল ড্রেস প্রদান এবং প্রতিটি প্রাইমারি স্কুলে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের জন্য একচল্লিশ হাজার কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। সভায় আরও বক্তব্য দেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম আকন্দ, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ এবং স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com