• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রাজনীতি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যর উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছেন। রাজনৈতিক দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম যুক্তরাজ্য সফর। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ। পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সফরের বিস্তারিত কর্মসূচি গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়। সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্য সফরকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নাহিদ ইসলামের। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়াও তিনি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এসব বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টি গুরুত্ব পাবে।

সফরের একটি বড় অংশজুড়ে থাকবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়। সেখানে দেওয়া বক্তব্যে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা এবং অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায় নিয়ে আলোচনা করবেন। এহতেশাম হক জানান, আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের নেতিবাচক প্রভাবের প্রসঙ্গগুলো প্রাধান্য পাবে।

এই সফরের মাধ্যমে যুক্তরাজ্যের প্রবাসী ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে নিবিড় যোগাযোগের পরিকল্পনা রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের অবদান, অভিজ্ঞতা এবং তাদের প্রত্যাশার কথা শুনতে বিশেষ গুরুত্ব দেবেন এই রাজনৈতিক নেতা। এই কর্মসূচির অংশ হিসেবে ১৬ নভেম্বর প্রবাসী কমিউনিটির উদ্যোগে তাকে একটি নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com