• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা গ্রেপ্তার এলপিজির দামের ৮০ শতাংশ খরচ হয় আমদানিতে: লোয়াব গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপির নেতা বাবুল উনি একটা হাততালি চেয়েছিলেন, একসাথে তিনটা দিলাম: শফিকুর রহমান আর্জেন্টিনার মনুমেন্টালে আবারও খেলবেন মেসি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতায় এনসিপি কেন নীরব? সুতা আমদানি নিয়ে নিষ্ফলা বৈঠক, মামলা চলমান থাকায় সিদ্ধান্তে যাননি বাণিজ্যমন্ত্রী সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, ম্যাচ কবে ও কখন শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ সত্যি ফারহানের জার্সি চেয়ে নিলেন শ্রীলঙ্কার কোচ

নাৎসিদের মতো পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রাজনীতি ডেস্ক: জার্মানিতে নাৎসি বাহিনী যেমন আর কখনো ফিরে আসতে পারেনি এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বাংলাদেশে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সম্প্রতি জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক গুরুত্বপূর্ণ নীতিগত বিবৃতিতে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। তিনি জানান, দেশের বর্তমান গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চলমান উন্নতি ধরে রাখতে বিরোধী দলসহ সকল রাজনৈতিক শক্তি ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, দেশি ও বিদেশি নানা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে। সীমান্তের ওপার থেকে বিভিন্ন নির্দেশনা দিয়ে কখনো বিক্ষোভ আবার কখনো হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এই ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র যৌথভাবে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে গড়ে ওঠা জাতীয় ঐক্যের আদলে একটি শক্তিশালী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। পতিত স্বৈরাচারী শক্তিকে সমূলে উৎপাটন করতে এবং তাদের যেকোনো নাশকতামূলক কর্মসূচি রুখে দিতে সরকারি ও বিরোধী দলের যৌথ প্রচেষ্টার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, অতীতে দীর্ঘ দেড় দশকের শাসনামলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে নির্যাতন ও জুলুম চালিয়েছে, তার জন্য শর্তহীন অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা ছাড়াই তাদের একতরফা ক্ষমা করে দেওয়ার বিষয়টি দেশের সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছে না। তিনি বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী নানা উসকানি দিয়ে জুলাই আন্দোলনের যোদ্ধাদের তালিকা তৈরি ও তাদের বাড়িঘরে হামলা চালানোর হুমকি দিচ্ছেন। ২০০৪ সালের হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ওই রাজনৈতিক দলের পুরোনো অপসংস্কৃতিরই অংশ।

বর্তমান সরকারের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কখনো পেটুয়া বাহিনীতে পরিণত না করলেও পরিস্থিতির প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ এবং অস্থিরতা সৃষ্টির পেছনে পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশীয় দোসরদের ইন্ধন রয়েছে বলে জানান তিনি। সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো নাশকতার চক্রান্ত নস্যাৎ করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি সংসদকে অবহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com