• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু ২৮ অক্টোবর চট্টগ্রামে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘অংকুর বৃত্তি পরীক্ষা’ নিষেধাজ্ঞার মধ্যেও ধরা হচ্ছে ইলিশ, সরকারি সহায়তা পাননি কোনো জেলে সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির সরকারের আচরণে মনে হচ্ছে ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’: জামায়াত নেতা আযাদ এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা বাংলাদেশ ম্যাচের কভেন্ট্রি, ইংল্যান্ডের ব্রুক—আরও যাঁরা আছেন দুর্ভাগাদের তালিকায় জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে: শফিকুর রহমান শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাতে যাওয়া: জামায়াত আমির

নিষেধাজ্ঞার মধ্যেও ধরা হচ্ছে ইলিশ, সরকারি সহায়তা পাননি কোনো জেলে

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

জাতীয় ডেস্ক: মা ইলিশ প্রজনন ও সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হলেও তা মানা হচ্ছে না। উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় এই নিয়ম লঙ্ঘন করে নির্বিচারে ইলিশ শিকার ও কেনাবেচা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে সন্দ্বীপের কয়েকটি মাছঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিয়মিত ইলিশ ধরা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞার কারণে সাধারণ জেলেরা নদীতে নামতে না পারলেও প্রভাবশালী একটি চক্র এই নিয়ম অমান্য করে মাছ শিকার অব্যাহত রেখেছে। রাতে ও ভোরে গোপনে এসব মাছ ঘাটে এনে বিক্রি করা হয়। অথচ নিয়ম অনুযায়ী এই সময়ে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকার কথা রয়েছে।

এদিকে ইলিশ ধরা বন্ধ থাকার এই সময়ে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় জেলেরা। অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞার সময়ে জীবনিকা নির্বাহের জন্য সরকারের পক্ষ থেকে যে ভিজিএফ বা খাদ্য সহায়তা দেওয়ার কথা, তার সুফল পাননি এখানকার অধিকাংশ জেলে। সহায়তা না পাওয়ায় পেটের টানে বাধ্য হয়েই অনেকে পেটে পাথর বেঁধে নদীতে নামছেন।

অপরদিকে, অবৈধভাবে ইলিশ শিকারের খবর পেয়ে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝেমধ্যে অভিযান পরিচালনা করছে। তবে অভিযانের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট অসাধু ব্যক্তিদের হাতেনাতে আটক করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের নজরদারি আরও জোরদার না করলে মা ইলিশ রক্ষার এই সরকারি উদ্যোগ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com