• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি: দিলারা চৌধুরী বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেল ভাড়া দিলেই ব্যবস্থা, বললেন নারী সংসদ সদস্য পর্যটনশিল্পের উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চান ব্যবসায়ীরা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ‘আইডিয়া’ সংবিধান সংশোধন কমিটিতে নারীর বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত জনপ্রতিনিধির সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ সাফিয়া সাথীর সফল ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা হয়ে ওঠার গল্প | লিগ্যাসি উইথ এমআরএইচ | পর্ব–১১ মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

রাঙামাটিতে বর্ণিল আয়োজনে শুরু প্রবারণা পূর্ণিমা

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ধর্ম ডেস্ক: বর্ণিল ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সম্প্রতি রাঙামাটি সদর উপজেলার বালুখালী এলাকার তপোবন অরণ্য কুটিরে জড়ো হন হাজারো বৌদ্ধ নর-নারী। পুণ্যার্থীদের সম্মিলিত প্রার্থনা এবং পবিত্র ‘সাধু, সাধু, সাধু’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো কুটির প্রাঙ্গণ।

উৎসবের প্রথম দিনে কুটিরে নানা পুণ্যকর্ম সম্পাদন করা হয়, যার মধ্যে ছিল সংঘদান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধ প্রতিবিম্ব দান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। এছাড়া দূর-দূরান্ত থেকে আসা অগণিত পুণ্যার্থীর উপস্থিতিতে সংঘপ্রধান হিসেবে পুণ্যার্থীদের পঞ্চশীল প্রদান এবং বিশেষ ধর্মদেশনা দেন বনভান্তের শিষ্য সংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের।

অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেতভাবে বিশেষ ভাবনা ও প্রার্থনা করা হয়। দীর্ঘ তিন মাসের প্রথাগত বর্ষাবাস অর্থাৎ উপাসনা ও ধ্যান শেষে বৌদ্ধ ভিক্ষুরা এখন মানবকল্যাণে ধর্ম প্রচারে বের হবেন। আগামী ২৫ অক্টোবর মহাসমারোহে মূল প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপিত হওয়ার কথা রয়েছে।

এই শুভ তিথির পরদিন থেকেই বৌদ্ধ সম্প্রদায়ের অত্যন্ত পবিত্র মাসব্যাপী ‘কঠিন চীবর দান’ উৎসব শুরু হবে। পাপমোচন, পারস্পরিক মৈত্রী ভাব এবং জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে পুরো পাহাড়জুড়ে এক অন্যরকম ধর্মীয় আবহ ও উৎসবের আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com