• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া মানিকগঞ্জের হাসিবুরের রোবট বানিয়ে বিশ্ব জয় সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন ‘ইতিবাচক ধারায় এগোচ্ছে সম্পর্ক’—ঢাকার সঙ্গে বাণিজ্য আরো বাড়াতে চায় ইসলামাবাদ বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে: এমপি নাসের

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রাজনীতি ডেস্ক: বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার মন্তব্য করেছেন যে, দলটির কার্যক্রমে এখন দেশপ্রেমের চেয়ে দলীয় স্বার্থই প্রধান হয়ে উঠেছে। অতীতে দলটির মুখে ‘সবার আগে দেশ’ স্লোগান শোনা গেলেও বর্তমান কার্যক্রমে তার সম্পূর্ণ উল্টো চিত্রই দেখতে পাচ্ছে সাধারণ মানুষ। সম্প্রতি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর সমালোচনা করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের বিষয়টি তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, দেশের পটপরিবর্তনের পর জনগণ একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, জনগণের সেই মৌলিক প্রত্যাশা ও আশা-আকাঙ্ক্ষা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দেশে সুশাসন প্রতিষ্ঠার পথ এখনো নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছে বলে তিনি এ সময় অভিযোগ করেন।

ইটাখোলা ইউনিয়ন জামায়াতের আমির নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থেকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

সমাবেশের শেষ পর্যায়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ঘোষণা দেওয়া হয়। দলটির পক্ষ থেকে ইটাখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গোলাম রব্বানী সরকারের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং তার পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com