• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সাবেক সহকারী পুলিশ সুপার ও স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত পৌনে দুই কোটি টাকার সম্পদ ‘অবহেলা’য় আবুল হায়াত পূজার সাজে মানানসই জুতা, স্টাইলের সঙ্গে থাকুক আরামও ক্ষীরের বল দিয়ে তৈরি হয় টাটকেশ্বর নাড়ু, দেখুন রেসিপি সংসদের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে: দুদক স্বরোভস্কির ঝলমলে করসেট, বেনারসি ড্রেপে রাশমিকা মান্দানা মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা, যেভাবে নিয়োগ হবে কর্মী কুষ্টিয়ায় লালন মেলার মাঠ থেকে ২০০০ কলকে জব্দ পূজার কালেকশন নিয়ে এসেছে লা রিভ

ক্ষীরের বল দিয়ে তৈরি হয় টাটকেশ্বর নাড়ু, দেখুন রেসিপি

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

লাইফস্টাইল ডেস্ক: পূজা বা যেকোনো উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে মিষ্টিমুখের ঐতিহ্য দীর্ঘদিনের। বিশেষ করে বাঙালি বাড়িতে নানা ধরনের নাড়ু ও সন্দেশ ছাড়া উৎসবের আমেজ যেন পরিপূর্ণ হয় না। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে রান্নার আয়োজনেও চলে নানা পরীক্ষা-নিরীক্ষা। তেমনই একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু মিষ্টি পদ হলো টাটকেশ্বর নাড়ু, যার ভেতরে লুকিয়ে থাকে ক্ষীরের নরম বল। সাধারণ নারকেলের নাড়ুর চেয়ে এর স্বাদ ও গঠন একেবারেই আলাদা হওয়ায় এটি সবার নজর কাড়ে।

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় রান্না বিষয়ক ফেসবুক পেজ টুম্পার স্বপ্নরাজ্য থেকে সম্প্রতি এই বিশেষ নাড়ু তৈরির রেসিপি প্রকাশ করা হয়েছে। সুস্বাদু এই পদটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। ঘরের সাধারণ কিছু উপাদান দিয়েই এটি সহজে বানিয়ে নেওয়া সম্ভব। প্রয়োজনীয় উপকরণের তালিকায় রয়েছে দুই কাপ কোরানো নারকেল, আধা কাপ ময়দা, এক কাপ চিনি, এক কাপ দুধের ক্ষীর এবং স্বাদমতো এলাচিগুঁড়া।

রেসিপি অনুযায়ী প্রথমে নাড়ুর ভেতরের ক্ষীরের অংশটি তৈরি করে নিতে হবে। এর জন্য আধা কাপ দুধের ক্ষীরের সঙ্গে অল্প পরিমাণ চিনি এবং সামান্য ময়দা ভালোভাবে মিশিয়ে ছোট ছোট গোল বল বানিয়ে ফেলতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে এই ক্ষীরের বলগুলো হালকা বাদামি রঙ করে ভেজে আলাদা করে তুলে রাখতে হবে। এই ভাজা বলগুলোই নাড়ু খাওয়ার সময় দারুণ এক বৈচিত্র্য এনে দেয়।

এরপর অন্য একটি কড়াইতে কোরানো নারকেল, চিনি, বাকি দুধের ক্ষীর এবং সামান্য পানি একসঙ্গে মিশিয়ে জ্বাল দিতে হবে। মিশ্রণটি ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না এটি আঠালো হয়ে কড়াইয়ের গায়ে পাক ধরে। পাক চলে এলে নামিয়ে সামান্য ঠান্ডা করে মিশ্রণটি পাটায় বেটে নিতে হবে এবং এর সঙ্গে এলাচিগুঁড়া মিশিয়ে সুগন্ধ আনতে হবে। সবশেষে নারকেলের মিশ্রণ অল্প হাতে নিয়ে তার মাঝখানে আগে থেকে ভেজে রাখা ক্ষীরের বলটি পুর হিসেবে ভরে গোল গোল নাড়ু আকৃতি দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু টাটকেশ্বর নাড়ু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com