• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জনগণের ভোট রক্ষায় সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন পাঠ্যবইয়ে স্বাধীনতা ঘোষণার বর্ণনা বদলাবে, এবার যেভাবে থাকছে ‘নিজেদের ভবিষ্যত পুনরুদ্ধারের উপযুক্ত সময় এখনই’ কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে চাকরি বঞ্চিত হবে বিপুলসংখ্যক তরুণ ৬০ বছর বয়সে এসে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সরকার আমার পক্ষে, ক্যাম্পাসে ফিরবো না এই শর্ত দেইনি: চুয়েট ভিসি বিরোধিতার মাঝে ঐক্যের প্রত্যাশা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড লিথিয়াম–আয়ন ব্যাটারি উৎপাদনে যাচ্ছে ওয়ালটন ও প্রাণ–আরএফএল গ্রুপ

‘নিজেদের ভবিষ্যত পুনরুদ্ধারের উপযুক্ত সময় এখনই’

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজপথে নেমেছেন সুইডেনের বিশ্বখ্যাত জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। সম্প্রতি রাজধানী প্যারিসের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে আয়োজিত ছাত্র বিক্ষোভে সশরীরে উপস্থিত হয়ে তিনি তরুণদের দাবির প্রতি সমর্থন জানান। বৈশ্বিক এই জলবায়ু কর্মীর আকস্মিক উপস্থিতি আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ জোগায়।

এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গ্রেটা থুনবার্গ জানান, কেবল ফ্রান্স নয়, বরং গোটা বিশ্বের নজর রয়েছে ফরাসি তরুণদের এই আন্দোলনের দিকে। মৌলিক অধিকার আদায়ের দাবিতে শিক্ষার্থীদের এই দৃঢ় অবস্থান বিশ্বজুড়ে জলবায়ু ও অধিকারকর্মীদের দারুণভাবে অনুপ্রাণিত করছে বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত তহবিলের সংকট, ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন এবং সমাজের বিভিন্ন স্তরে চলা অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়া জরুরি বলে মন্তব্য করেন থুনবার্গ। বর্তমান পরিস্থিতিকে নিজেদের হারিয়ে যাওয়া ভবিষ্যৎ পুনরুদ্ধারের সবচেয়ে মোক্ষম সময় হিসেবে অভিহিত করে তিনি যুবসমাজকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, শৈশবকালে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে একা আন্দোলন শুরু করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন এই সুইডিশ অ্যাক্টিভিস্ট। সময়ের সঙ্গে সঙ্গে তার আন্দোলনের পরিধি কেবল পরিবেশ রক্ষাতেই সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সামাজিক অধিকার ও ন্যায়বিচারের দাবিতেও বিস্তৃত হয়েছে। ফরাসি শিক্ষার্থীদের এই আন্দোলনে সর্বস্তরের মানুষের আরও ব্যাপক সমর্থন ও সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com