• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি দিল্লির যন্তর মন্তরের আন্দোলনে উদীচী ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সংহতি গজারিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে পোকায় ধরা ও নিম্নমানের চাল বিতরণ যুক্তরাজ্যে আশ্রয় জালিয়াতির অভিযোগে আবারও বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের নাম সৌদির বিমানবন্দরে সীমিত কার্যক্রম, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী ১০ এতিমের দায়িত্ব নিলেন মালয়েশিয়া প্রবাসী সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ গ্রামীণ ঋণে বাড়ছে কিস্তির চাপ বন্দরে ড্রেজিংয়ে অপচয় দায়ী চিহ্নিতের নির্দেশ প্রত্যেকের অধিকার-নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব

জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অপরাধ ডেস্ক: নাটোর শহর থেকে একজন জার্মান পর্যটকের হারিয়ে যাওয়া মূল্যবান ল্যাপটপ উদ্ধার করেছে জেলা পুলিশ। সম্প্রতি নাটোর সদর থানার পুলিশ শহরের কাপুরিয়াপট্টি এলাকার একটি কাপড়ের দোকানের সামনে থেকে ম্যাকবুকটি উদ্ধার করে। তবে ল্যাপটপ উদ্ধার করা সম্ভব হলেও ব্যাগের ভেতরে থাকা ক্যামেরাটি এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় জড়িত সন্দেহে অমল কুমার সাহা ও তাঁর ছেলে অন্তর কুমার সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্তর স্থানীয় একটি কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন। ঘটনার কিছুদিন আগে নাটোর রেলওয়ে স্টেশন থেকে বিদেশি এই পর্যটকের ল্যাপটপসহ ব্যাগটি খোয়া গিয়েছিল।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত ৭ অক্টোবর নাটোর স্টেশনে ট্রেনের রেলওয়ে কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ব্যাগটি রেখে টাকা তুলতে গিয়েছিলেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার। কিন্তু ফিরে এসে তিনি সেই ব্যক্তিকে আর দেখতে পাননি এবং বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় তিনি তৎক্ষণাৎ নাটোর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হারানো ব্যাগটি উদ্ধারে মাঠে নামে এবং প্রযুক্তির সহায়তায় ম্যাকবুকের লোকেশন ট্র্যাক করতে শুরু করে। ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখা যায়, ডিভাইসটির অবস্থান বিভিন্ন স্থানে পরিবর্তিত হচ্ছে এবং একপর্যায়ে তা নাটোর শহরে এসে পৌঁছায়।

পুলিশ হেফাজতে থাকা পিতা-পুত্র জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, অমল কুমার সাহা গত সপ্তাহে নাটোর থেকে নওগাঁয় যাওয়ার পথে ট্রেনে সিটের নিচে ল্যাপটপটি কুড়িয়ে পান। এরপর তিনি ডিভাইসটি নিয়ে নওগাঁয় নিজের শ্বশুরবাড়িতে চলে যান এবং সেখানে সংবাদমাধ্যমে ল্যাপটপ হারানোর বিষয়টি দেখতে পান। তিনি বিষয়টি নাটোরের কাপুড়িয়াপট্টিতে থাকা তাঁর ছেলে অন্তরকে জানালে ছেলে বিষয়টি পরে দেখার পরামর্শ দেন। পরে তারা সম্প্রতি নওগাঁ থেকে নাটোরে ফিরে আসলে পুলিশ ম্যাকবুকের লোকেশন ট্র্যাক করে তাদের শনাক্ত করে। পুলিশ সুপার শরীফুল হক জানিয়েছেন, পিতা-পুত্র ল্যাপটপ পাওয়ার যে দাবি করেছেন, তার সত্যতা যাচাই করা হচ্ছে এবং তাদের সম্পৃক্ততা না পেলে ছেড়ে দেওয়া হবে।

ল্যাপটপ উদ্ধারের বিষয়টি ইতোমধ্যে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তিনি ল্যাপটপটি শনাক্ত করার পাশাপাশি পুলিশ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে সিসিটিভি ফুটেজে ব্যাগটি নিয়ে যাওয়ার সময় যে যুবককে দেখা গেছে, তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হলে খোয়া যাওয়া ক্যামেরাটিও উদ্ধার করা যাবে বলে আশা প্রকাশ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। পর্যটকের অন্যান্য হারানো মালামাল উদ্ধারেও তাদের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com