• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা আয়াস, মারজিয়াদের বিরুদ্ধে কোন ধারায় কী কী অভিযোগ আনা হয়েছে জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ, সুভাস্তু ডেভেলপমেন্টে দুদকের অনুসন্ধান চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে চাঁদাবাজি ও দখলদারিতে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী প্রয়োজনে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাহফিলের নামে সরকারের বিরোধিতা করলে মেনে নেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জাতীয় ডেস্ক: সম্প্রতি পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে জানান যে, ধর্মীয় মাহফিলের মতো পবিত্র আয়োজনের আড়ালে কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র বা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অপচেষ্টা রোধে ওলামা দলের প্রতিটি নেতাকর্মীকে সর্বদা সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতীতের বিভিন্ন ঘটনার সমালোচনা করে প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, অতীতে কিছু মহল রাজনৈতিক স্বার্থে পবিত্র মসজিদগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করার অপচেষ্টা চালিয়েছিল। অথচ মসজিদ হলো আল্লাহর ঘর, যেখানে কোনো রাজনৈতিক বা দলীয় সংকীর্ণতার স্থান থাকতে পারে না। তাই সব ধরনের দলীয় প্রভাবমুক্ত করে মসজিদগুলোকে কেবল ইবাদতের উপযুক্ত স্থান হিসেবে ফিরিয়ে আনার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

ধর্মীয় বক্তা নির্বাচনে আরও বিচক্ষণ হওয়ার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন যে, প্রতিটি মাহফিলে এমন নিরপেক্ষ আলেমদের আমন্ত্রণ জানানো উচিত, যারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করে পবিত্র কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন। ইসলাম কোনো দল বা ব্যক্তির নিজস্ব সম্পত্তি নয়, এটি মহান আল্লাহর নির্দেশিত পথ। তাই রাজনৈতিক বক্তব্য প্রচারের জন্য মাহফিলের আয়োজন না করে সাধারণ মানুষের মাঝে ইসলামের প্রকৃত ও শান্তির বার্তা পৌঁছে দিতে হবে।

সঠিক ও যোগ্য বক্তা নির্বাচন করলে সরকারের পক্ষ থেকে ধর্মীয় মাহফিলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, আপনারা এমন সৎ ও জ্ঞানী আলেমদের খুঁজে বের করুন যারা কোরআনের সঠিক আলো ছড়াতে পারেন। এ ধরনের জ্ঞানগর্ভ মাহফিল আয়োজনে প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেও তিনি আগ্রহ প্রকাশ করেন। পঞ্চগড় জেলা ওলামা দলের সভাপতি মুফতি মুহিবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ ওলামা দলের কয়েক শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com