• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী দুর্গাপূজায় প্রহরীর ভূমিকায় থাকবে বিএনপির নেতা-কর্মীরা সব জাতিগোষ্ঠীকে সম্পৃক্ত করার ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু ওল্ড ট্রাফোর্ডে হাতাহাতি, লাল কার্ড: শেষ মুহূর্তে গোল করে ১০ জনের টটেনহাম রুখে দিল ইউনাইটেডকে গণতন্ত্রের পূর্ণতা দিতে হবে কার্যকর সংসদে: জহির উদ্দিন স্বপন ভারতের জেন-জি আন্দোলনে সংহতি জানালেন নাহিদ ইসলাম কোনো এক উপজেলায় বিশেষ সুবিধা নয়, উন্নয়ন হবে সুষম: স্থানীয় সরকারমন্ত্রী দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাদের সজাগ থাকার নির্দেশনা সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ ভারতের আন্দোলনকারীদের প্রতি নাহিদের সংহতি, ‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’

মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএর

Reporter Name / ২৮ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শিক্ষা ডেস্ক: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় দেশের পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)। সম্প্রতি রাজধানীর ডেমরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থেকে দেশের শিক্ষক সমাজের বিভিন্ন দাবিদাওয়া ও বর্তমান শিক্ষা খাতের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষকদের জীবনযাত্রার মানোন্নয়ন না হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অসম্ভব বলে মন্তব্য করেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুর এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমজিটিএ-র প্রতিষ্ঠাতা সভাপতি মোড়. হারুন অর রশিদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ফিরোজ আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেএম শামীম, মোহাম্মদ আলী, ফজলুর রহমান, আব্দুল হাই, গোলাম মোস্তফাসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

আলোচনা সভায় বক্তারা সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধার সাথে শিক্ষকদের প্রাপ্ত সুযোগের ব্যবধান তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা শিক্ষকদের জন্য পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিত করার দাবি জানান। সেইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের জন্য বদলি প্রথা চালু করা এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শতভাগ বেতন-ভাতা পরিশোধের জোর দাবি উত্থাপন করা হয়।

শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নেতারা বলেন, মাদ্রাসার প্রশাসনিক পদগুলোতে জেনারেল শিক্ষকদের নিয়োগের সুযোগ সৃষ্টি করা সময়ের দাবি। সবশেষে, একটি বৈষম্যহীন ও যুগোপযোগী জাতি গঠনে মাদ্রাসাসহ দেশের সামগ্রিক শিক্ষা খাত দ্রুত জাতীয়করণের কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com