• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলবে বাংলাদেশ, সবচেয়ে বেশি খেলেছে কারা অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম হুথি ইস্যুতে সৌদির পাশে থাকার ঘোষণা সিরিয়ার মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার পথ খুঁজছেন ট্রাম্প নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে ১ হাজার কোটি টাকার ঋণ, সর্বোচ্চ ১০ লাখ যেভাবে পাবেন কেসি কলেজে ছাত্রদল-শিবিরের উত্তেজনা, শিক্ষা কার্যক্রম বন্ধ কেইনের রেকর্ড গড়া রাতে ইংল্যান্ডের অনায়াস জয় ‘এক মিনিটে দুই ট্রেন গায়েব’ টিকিট না পেয়ে ফেসবুকে আশফাক নিপুনের ক্ষোভ গণরুম-গেস্টরুম নিপীড়নবিরোধী স্মৃতিস্তম্ভ ‘আর্তনাদ’ উদ্বোধন ডাকসুর

কেসি কলেজে ছাত্রদল-শিবিরের উত্তেজনা, শিক্ষা কার্যক্রম বন্ধ

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জাতীয় ডেস্ক: ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষ এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসের ভেতরে যেকোনো ধরনের রাজনৈতিক জমায়েত, সভা এবং বিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এই বিরোধের জেরে ক্যাম্পাসে একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং পরবর্তীতে জেলা শহরে উভয় পক্ষ পাল্টাপাল্টি মিছিল বের করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ ১১৬তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভা আহ্বান করে।

ওই জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে পরবর্তীতে একদিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে এর মধ্যেই কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কলেজ কর্তৃপক্ষ হঠাৎ করে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করায় সেই পূর্বনির্ধারিত অনুষ্ঠানটির আয়োজন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে ছাত্রশিবিরের কলেজ শাখা সভাপতি মাহবুব ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন এবং অতিথিদের আমন্ত্রণও জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আসায় তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনুমতি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে ছাত্রদল সভাপতি বাবর আলী মাহফুজ দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দলের শীর্ষ নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল যা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com