• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

১২ কেজির গ্যাস সিলিন্ডারে ৪ কেজি কম, ব্যবসায়ীকে কারাদণ্ড

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

অপরাধ ডেস্ক: কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারে কারচুপি করার অপরাধে এক অসাধু ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে সিলিন্ডারপ্রতি গ্যাসের পরিমাণ কমিয়ে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন অভিযুক্ত রাজিব মিয়া। সম্প্রতি স্থানীয় লোকজনের সহযোগিতায় হাতেনাতে আটকের পর প্রশাসন এই কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যবসায়ী তার দোকানের ভেতরে একটি বিশেষ আনলোডিং যন্ত্র স্থাপন করেছিলেন। এই যন্ত্রের সাহায্যে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার থেকে ৩ থেকে ৪ কেজি গ্যাস গোপনে বের করে অন্য খালি সিলিন্ডারে ভরানো হতো। পরবর্তীতে কম ওজনের এই সিলিন্ডারগুলোই পূর্ণ মূল্যে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করা হতো, যা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় অসন্তোষ বিরাজ করছিল।

ঘটনার দিন রাতে জালিয়াতির বিষয়টি হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা ওই ব্যবসায়ীকে অবরুদ্ধ করে রাখে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উপজেলা প্রশাসন। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয় এবং অপরাধ স্বীকার করায় রাজিব মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত রাজিব মিয়ার মূল বাড়ি পাকুন্দিয়া উপজেলায় হলেও তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করে দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান মারুফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এই অনৈতিক কার্যক্রম চালিয়ে আসার কথা স্বীকার করেছেন। সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com