• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান হুতি নিয়ন্ত্রিত এলাকা উদ্ধারে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের, পাশে সৌদি প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে চলে যান পিচ্চি রাজা বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে চাকরি, নিয়োগ পেতে করুন আবেদন তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন আওয়ামী লীগের কারাবন্দী নেতার জন্য প্রত্যয়নপত্র দেওয়া বিএনপির সেই দুই নেতার পদ স্থগিত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আজ যাচ্ছেন নাজমুল ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পবিত্র নগরী মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মসজিদে নববীকে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ঢাকা।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীকে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর পবিত্রতার ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না।

সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।

সৌদি-নেতৃত্বাধীন জোট দাবি করেছে, মদিনার একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুতি। ওই কেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

হুথির বিরুদ্ধে লড়াইরত জোটের দাবি, হামলায় একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়লেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় তেমন কোনো প্রভাব পড়েনি। তবে হুতি বলছে, এ ধরনের কোনো হামলা তারা চালায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com