• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোস্টিংয়ের পর অরবিটিং মানেই কি ফিরে আসা? সোশ্যাল মিডিয়া যেভাবে প্রাক্তন সম্পর্ককে আরও জটিল করে তুলছে ৭০ মিটার গভীর থেকে এক শিশুকে তুলে এনে আফগানিস্তানে নায়ক ১১ বছরের হজরত ওমর তুমব্রু সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দের দাবি বিজিবির ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা প্রসঙ্গে কী বুঝাতে চাইলেন এই প্রথম সৌরজগতের বাইরের এক গ্রহের রেডিও সংকেত শনাক্ত সেনাসদস্যের লাশ নিতে গিয়ে লাশ হলেন পরিবারের আরো ৩ জন বাবার ১৭ ফ্ল্যাট, অথচ ৪ হাজার টাকার বাসায় থাকি, ভাইয়ের বিরুদ্ধে বোনের অভিযোগ চট্টগ্রাম বন্দর থেকে নেওয়া বিপজ্জনক রাসায়নিক বহনকারী কাভার্ডভ্যানে আগুন নিজের মৃত্যুর গুজবে বিরক্ত আবুল হায়াত, বললেন ‘ঠিক আছি’ মিরসরাইয়ে কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু, অপমৃত্যুর মামলা

তুমব্রু সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দের দাবি বিজিবির

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে ভোরে তুমব্রু খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এই ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য সোয়া পাঁচ কোটি টাকার বেশি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

বিজিবি সূত্রে আরও জানা যায়, মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে বড় ধরনের মাদকের চালান দেশে প্রবেশ করতে পারে এমন গোপন সংবাদ ছিল বাহিনীর কাছে। এই তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবির সদস্যরা ওই সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করেন। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় অবস্থান নেন বিজিবির টহল দল।

অভিযান পরিচালনার সময় অত্যাধুনিক থার্মাল ইমেজার প্রযুক্তির সাহায্যে সীমান্ত এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করা হয়। অন্ধকারে ৫ থেকে ৬ জন চোরাকারবারী ব্যাগ হাতে বাংলাদেশ সীমানার দিকে অগ্রসর হচ্ছিল বলে থার্মাল ইমেজার মনিটরে ধরা পড়ে। বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ব্যাগগুলো পানিতে ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে খালের পানিতে ভেসে থাকা তিনটি বড় আকারের প্লাস্টিক ব্যাগ উদ্ধার করেন বিজিবির সদস্যরা। ওই ব্যাগগুলো তল্লাশি করে ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ধ্বংস ও পরবর্তী পদক্ষেপের জন্য জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাইরুল আলম জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে চলমান থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com