• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করেছে: অর্থমন্ত্রী লুলা ও বলসোনারোর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে প্রচলিত প্রবৃদ্ধি মডেলে অসন্তুষ্ট তরুণেরা: রওনক জাহান আজকের নামাজের সময়সূচি: ০৪ অক্টোবর ২০২৬ কৃষিপণ্য রপ্তানি: কালীগঞ্জের কাঁচকলা যুক্তরাজ্যের বাজারে ইয়ামালের টানা তিন, স্পেনেরও তিন দলীয় রাজনৈতিক প্রভাবের কারণে দেশে শিক্ষকরা হেনস্তা হচ্ছেন: ঢাবির সাবেক উপাচার্য প্রাণী দিবস আজ: লেপার্ড দুটির কোয়ারেন্টিন শেষ হয়নি ৯ বছরেও

হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

রাজধানীর জিগাতলা এলাকার একটি আবাসিক হোস্টেলে সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা ঢাকা কলেজের দর্শন, অর্থনীতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম বর্ষের ছাত্র। সম্প্রতি জুমার নামাজের পর রাজধানীর জিগাতলার ‘ঢাকা রেসিডেন্সি’ নামের ওই হোস্টেলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। সাইকেল চুরির জেরে সৃষ্ট বিরোধের জেরে হোস্টেলের মালিক, ম্যানেজার ও কর্মচারীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

ঘটনার বিস্তারিত বর্ণনায় ভুক্তভোগীরা জানান, হোস্টেলে থাকা তাদের এক রুমমেটের বাইসাইকেল সকালে চুরি হয়ে যায়। এই চুরির বিষয়ে তারা হোস্টেল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে প্রথমে ক্যামেরা নষ্ট বলে এড়িয়ে যাওয়া হয়। পরে বিভিন্ন অজুহাতে তাদের অন্যত্র নিয়ে গিয়ে স্থানীয় কমিটির লোকজনের সঙ্গে কথা বলতে বলা হয়। একপর্যায়ে হোস্টেল ম্যানেজার ও মালিকের সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা দায়িত্ব নিয়ে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, হোস্টেল কর্তৃপক্ষ চুরির ঘটনার দায় নিতে অস্বীকার করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বাকবিতণ্ডার একপর্যায়ে শিক্ষার্থী রাকিব তার মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করতে শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে হোস্টেল মালিক ও কর্মচারীরা তার হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ভেঙে ফেলেন। এরপরই তাদের ওপর চড়াও হয়ে বেদম মারধর শুরু করা হয় এবং জোর করে নিচতলার গেটের দিকে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগীরা আরও জানান, গেট আটকে বাঁশ দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়, যাতে রাকিবের মাথা ফেটে যায় এবং অন্য শিক্ষার্থীরাও গুরুতর জখম হন। হামলার পর আহত অবস্থায় তাদের কয়েক ঘণ্টা আটকে রাখা হয় এবং দ্রুত হোস্টেল ছাড়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার পেয়ে তারা ঢাকা কলেজের পশ্চিম ছাত্রাবাসে গিয়ে আশ্রয় নেন। বর্তমানে আহত এক শিক্ষার্থী ধানমন্ডি পপুলার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই বিষয়ে কলেজ প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com