• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৪৪ বছর পর খুঁজে পাওয়া গেল কিশোরীর লুকিয়ে রাখা চিঠি সাপের কামড়ে আইসিইউতে রাবি শিক্ষার্থী, প্রভোস্টের পদত্যাগ দাবিতে প্রশাসন ভবন ঘেরাও ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ধর্ষণের অভিযোগে পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের পিঠে উঠে গেলেন শিক্ষার্থীরা কনটেন্ট ক্রিয়েটর ভিডিওতে দেখান বিপুল টাকা-পয়সা, একরাতেই চুরি হলো ১২০ ভরি গয়না একজন শিক্ষকের চোখে বাংলাদেশের সেরা ১০ পর্যটন স্পট পানিতে ডুবে গেছে ব্যাংকক, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের পথে চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর

ঝিনাইদহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে নারী যাত্রী নিহত

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন। তিনি রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকার জোয়ার সাহারা নিবাসী ইকবাল হোসেনের কন্যা। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন তিনি। ট্রেনটি নির্দিষ্ট বিরতি শেষে স্টেশন ছেড়ে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ট্রেনটি চলা শুরু করার পর রাবেয়া খাতুন তাতে ওঠার চেষ্টা করেন। কিন্তু স্টেশনের প্ল্যাটফর্ম নিচু হওয়া এবং অসাবধানতার কারণে তিনি পা পিছলে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান। এতে তার শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয় এবং দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন।

যশোর নেওয়ার পথে আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে সাতমাইল নামক এলাকায় পৌঁছানোর পর ওই নারী মারা যান। এদিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে অবহিত করা হয় এবং তারা দ্রুত আহত যাত্রীকে হাসপাতালে স্থানান্তরিত করে। অন্যদিকে স্থানীয় যাত্রীদের অভিযোগ, নিচু প্ল্যাটফর্ম এবং ট্রেন ছাড়ার সময় যথাযথ সতর্কতার অভাবে এই দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com