• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন সাবেক স্ত্রী দ্বিতীয় বিয়ে করায় ১৪ বছরের ছেলেকে শ্বাসরোধে খুন করলেন বাবা কোনো পার্টিতে সব বন্ধুকে দাওয়াত না দেওয়া কি অভদ্রতা মেসির শেষ ম্যাচের বিশেষ জার্সির ছবি প্রকাশ ১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি হরমুজে মার্কিন লেজার অস্ত্র, নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে মাইক্রোসফটের এক্সবক্স ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্তে এখন ডিবি ম্যানচেস্টার সিটি ১১৫টি অভিযোগের ‘অনেকগুলোতেই দোষী সাব্যস্ত’ বাকৃবির ১০ তলা হলে এক বছরেও চালু হয়নি লিফট, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা ছয়ফুল্লাকান্দিতে চেয়ারম্যান পদে আলোচনায় নূর মোহাম্মদ

চাকরি গেল আরও ৬ পুলিশ কর্মকর্তার

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের বিভিন্ন পদের আরও ছয়জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪২ নম্বর ধারা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে গত ২৮/০৯/২০২৬ খ্রি. তারিখে জারি করা প্রজ্ঞাপনগুলোর মাধ্যমে তাদের এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিবরণ ও দণ্ডের তথ্য:

শাহ আলম মো. আখতারুল ইসলাম: পিপিএম (বিপি-৮৫১৩১৫১৯৯৫), অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, রমনা জোন, ডিএমপি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করা হয় এবং উক্ত তারিখ (২৬/০১/২০২৬ খ্রি.) হতে তাকে চাকরি হতে বরখাস্ত (Dismissal from Service) করা হয়।

মোহাম্মদ ইমরুল: (বিপি নং-৮৯১৮২২০৫২৮), সহকারী পুলিশ সুপার, ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজার (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক সহকারী পুলিশ কমিশনার, রমনা জোন, ডিএমপি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে ৬ বছরের কারাদণ্ড প্রদান করা হয় এবং উক্ত তারিখ (২৬/০১/২০২৬ খ্রি.) হতে তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়।

সৈয়দ নুরুল ইসলাম: (বিপি নং-৭১০১১০৮১৮৮), ডিআইজি, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক ডিআইজি, ঢাকা রেঞ্জ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং উক্ত তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) হতে তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়।

মো. আসাদুজ্জামান: (বিপি-৭৭০৬১২১৭০১), পুলিশ সুপার, বিপিএ, সারদা, রাজশাহীতে সংযুক্ত (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক পুলিশ সুপার, ঢাকা জেলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং উক্ত তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) হতে তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়।

মো. আব্দুল্লাহিল কাফি: (বিপি নং-৮৫১১১৪২৫২১), অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও (সুপারনিউমারারি পুলিশ সুপার)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং উক্ত তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) হতে তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়।

শহিদুল ইসলাম: (বিপি-৮৭১৩১৫১৩৮৭), অতিরিক্ত পুলিশ সুপার, ১৬ এপিবিএন, কক্সবাজার (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল, ঢাকা জেলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং উক্ত তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) হতে তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com