• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেষ মুহূর্তের সিদ্ধান্তে নেপালে বেঁচে যান মার্কিন দম্পতি ক্ষুধার তাড়নায় মিষ্টি কেড়ে খেয়েছিলেন নুর, গণপিটুনির পর আদালতে জরিমানা দিয়ে মুক্তি নোয়াখালীতে ধরা পড়ল ৩ কেজির ইলিশ, বিক্রি হলো যে দামে উত্তরা থেকে গ্রেপ্তার ‘ভারতীয় নাগরিক’ রবিউল ৪ দিনের রিমান্ডে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা পদোন্নতিতে জ্যেষ্ঠতা তালিকার জন্য নার্সিং কর্মচারীদের কাগজপত্র জমার নির্দেশ সাগরে গভীর নিম্নচাপ, তিন সমুদ্রবন্দরে সতর্ক সংকেত সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি দিলে শাস্তি রাজমিস্ত্রি থেকে ‘হ্যাকিং সম্রাট’, দলে আছেন পুলিশ সদস্যও উখিয়ায় সমুদ্রসৈকত থেকে তিন অজ্ঞাত লাশ উদ্ধার

পদোন্নতিতে জ্যেষ্ঠতা তালিকার জন্য নার্সিং কর্মচারীদের কাগজপত্র জমার নির্দেশ

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নির্দিষ্ট পদে থাকা কর্মচারীদের পদোন্নতির লক্ষ্যে জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২৯ অক্টোবরের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে অধিদপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে ২১ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। পরিচালকের (প্রশাসন) পক্ষে উপ-সচিব বাদল আলম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তর ও এর আওতাধীন নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, আঞ্চলিক নার্সিং ও মিডওয়াইফারি ট্রেনিং ইনস্টিটিউট, পলি নার্সিং ট্রেনিং সেন্টার এবং বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ে কর্মরত প্রধান সহকারী, অফিস তত্ত্বাবধায়ক, পিএ টু উপপরিচালক, সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী, হিসাবরক্ষণ সহকারী ও কাম হিসাবরক্ষক পদে কর্মরত কর্মচারীদের পদোন্নতির জন্য এ জ্যেষ্ঠতা তালিকা প্রস্তুত করা হবে।

জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের নিয়োগপত্র, প্রথম যোগদানপত্রের কপি, হালনাগাদ শিডিউল ফরম, চাকরি স্থায়ীকরণের কপি এবং বিভাগীয় মামলা নেই মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদের এক কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। পাশাপাশি ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে এসিআর জমার ক্ষেত্রে বিশেষভাবে বলা হয়েছে, প্রতিবেদনে কোনো ধরনের কাটাকাটি, ঘষামাজা বা ফ্লুইড ব্যবহার করা গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কর্মচারীদের কম্পিউটার চালনা দক্ষতা ও অভিজ্ঞতার সনদও জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে পৌঁছাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com