• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডিজেলে এখনো লিটারে ৭০ টাকা লোকসানে সরকার: রিজভী অনাবাদি জমি চাষাবাদে পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন কাজের স্বীকৃতি না পেলে গবেষণায় আগ্রহ কমে যেতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ঢাকায় অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল ইনফ্রা-এস্টেট কনক্লেভ’ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান চঞ্চলের রংপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল ভারতে পাচারের আগেই আক্কেলপুরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ মাত্র ২ রানের জন্য ভারতীয় মূল দলকে হারাতে পারল না জাপান যবিপ্রবিতে পরিবহন ব্যবস্থায় পরিবর্তন, সাশ্রয় ৪০ লাখ টাকা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তি, ষষ্ঠ থেকে ভর্তি পরীক্ষা

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি-বেসরকারি সব স্কুলে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতেও লটারি পদ্ধতি করার চিন্তাভাবনা করছে সরকার। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষা হবে ১০০ নম্বরের।

সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালা, ২০২৬-এর খসড়ায় এসব প্রস্তাব করা হয়েছে। খসড়াটি তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি খসড়া নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। তা চূড়ান্ত করবে মন্ত্রণালয়।

ভর্তি নীতিমালার খসড়া অনুযায়ী, ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। দুই ঘণ্টার এই পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে।

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথমে চার শ্রেণিতে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল। তবে শেষ মুহূর্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তা পরিবর্তন করা হয়েছে।
এর আগে গত ৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চলবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সরকারের এই সিদ্ধান্তে নানা মহল থেকে আসতে শুরু তীব্র সমালোচনা। শুরু হয় কোচিং বাণিজ্য। এই নিয়ে দৈনিক কালবেলায় গত ১৬ জুলাই ‘পরীক্ষা ফিরতেই কোচিংয়ে বসন্ত’ শিরোনামে একটি সংবাদও প্রকাশ হয়। এরপর ভর্তি পরীক্ষা নিয়ে দফায় দফায় বৈঠক করে মন্ত্রণালয়। প্রথমে দ্বিতীয় শ্রেণি থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা হয়। তবে শেষমেশ ষষ্ঠ শ্রেণি থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তিতে পরীক্ষার পরিবর্তে প্রথমবারের মতো লটারি পদ্ধতি চালু হয়। পরের বছর বেসরকারি বিদ্যালয়েও এই পদ্ধতি চালু করা হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হতো। করোনা মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি শুরু হয়। এর পর থেকে লটারি পদ্ধতিতে ভর্তি করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com