• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিএসএসপি বিশ্ব শান্তি কুঠিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দানোত্তম কঠিন চীবর দান ইসলামি ব্যাংকি: শুধু কি ‘বিকল্প’ ব্যবস্থা, নাকি নৈতিক দর্শন পোশাকশিল্পের অস্থিরতা নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী বন্ধ এলএনজি টার্মিনাল চালু, গ্যাসের সরবরাহ বাড়ছে মানসিক রোগীর চরিত্র আর মারধরের অভিযোগ: বিরোধে জড়ানো দুই অভিনেত্রী ফ্যাশন দ্বৈরথেও কম যান না বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ঘুমিয়ে মিলল ১২ লাখ ৬৫ হাজার টাকা, ফ্রিতে ছুটি কাটানোর সুযোগ ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ককটেল বিস্ফোরণে জড়িত: ডিএমপি

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনটাই দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্যটি জানানো হয়।
তিনি জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বংশাল ইউনিট আওয়ামী লীগের কর্মী রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের পর গ্রেপ্তার রায়হানের বাসা থেকে উদ্ধার হয় অবিস্ফোরিত আরও ৪টি ককটেল। এছাড়াও জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত দুদিন ধরে রাজধানীতে চলমান ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলেও জানান ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com