• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বৃষ্টি হওয়ার সময় পড়ার দোয়া রাসেল লজ অবসায়নে আপিল বিভাগের যুগান্তকারী রায় মানুষ যখন ন্যায়বিচার পায় না তখন নিজেরাই প্রতিরোধ শুরু করে: নাহিদ ইসলাম কেয়ামতের ছোট ৫ আলামত: নবীজির দৃশ্যমান ভবিষ্যদ্বাণী নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পুনর্বাসনের আলোচনার আগে নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ কাগজে কলমে ২ বালুমহাল ইজারা শ্রীমঙ্গলে, বাস্তবতা ভিন্ন ন্যাশনাল জিওগ্রাফিকের দৃষ্টিতে ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ২৫টি গন্তব্য রান্নার হাঁড়ি থেকেই খাবারে মিশছে সিসা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ গবেষণা বিএসএসপি বিশ্ব শান্তি কুঠিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দানোত্তম কঠিন চীবর দান

স্থানীয় সরকার নির্বাচন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার তথ্য চেয়ে আবারও ইসির চিঠি

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পর্কিত তথ্য চেয়ে আবারও চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৪ সেপ্টেম্বরের মধ্যে এ তথ্য ইসি সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসি থেকে এ সংক্রান্ত এক চিঠি সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সে চিঠি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রসমূহে সিসি ক্যামেরা স্থাপন সংক্রান্ত তথ্য প্রস্তুত করে হার্ডকপি ও সফটকপি (নিকস ফন্ট) সংযুক্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চিঠিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত সিসি ক্যামেরা অচল থাকলে তা জরুরিভিত্তিতে সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্র মারফত তাগিদ প্রদান করার জন্য সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারদেরকে অনুরোধ করা হলো।

এর আগে গত ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে ইসি। এর আগেও সিসি ক্যামেরার তথ্য চেয়ে চিঠি দিয়েছিল কমিশন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com