• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

কলেজ না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় আবেদন কবে, জানাল বোর্ড

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেও কলেজে আসন বরাদ্দ পাননি ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ জন শিক্ষার্থীও রয়েছেন।

তবে কলেজ না পাওয়া এসব শিক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানিয়েছেন, প্রথম ধাপের ভর্তি শেষে ক্লাস শুরু হওয়ার পর কলেজ না পাওয়া এবং আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য আরেক দফায় আবেদনের সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, যেসব শিক্ষার্থী আবেদন করেও কলেজ পায়নি বা আবেদন করতে পারেনি, তাদের জন্য আরেক দফায় সুযোগ দেওয়া হবে। প্রথম ধাপের ভর্তি শেষে ক্লাস শুরু হওয়ার পর আরেক দফায় আবেদনের সুযোগ দেওয়া হবে।

এদিকে, এবার ৪১৬টি কলেজ ভর্তির কোনো শিক্ষার্থী পায়নি। তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে এমন প্রশ্নে বোর্ড চেয়ারম্যান বলেন, যে কলেজ ও মাদরাসা শিক্ষার্থী পায়নি, সেগুলোর বিষয়ে করণীয় নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়। আমরা শুধু তথ্যগুলো শিক্ষামন্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সামনে তুলে ধরে মতামত চাইবো। তাদের মতামত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

একনজরে একাদশের ভর্তির ফলাফল

প্রকাশিত ফলে দেখা গেছে, প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। তবে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ শিক্ষার্থী এবার কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদনগ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন। এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন।

একাদশে ক্লাস শুরু কবে

ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওইদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com