• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে যা বললেন সামান্তা শারমিন মানিক মিয়াতে জেমসের ফ্রি কনসার্ট, থাকছে আরও ছয় ব্যান্ড জলপাই সংগ্রহে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন ইসরায়েলের সাবেক জেনারেলরা এএসপি হলেন পুলিশের ৬৭ পরিদর্শক ফের বাড়ল জেট ফুয়েলের দাম, রাতেই কার্যকর ম্যাচের আগে কার সঙ্গে দেখা করলেন মেসি খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউরোপের ১০ দেশের সুপারমার্কেটের ফ্রিজারে সাইবার হামলা, সতর্ক অবস্থায় আরো অনেকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কে মানুষের ঢল, স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা

একযোগে ৯৯ বিচারককে বদলি

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল আনা হয়েছে। প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে এবং বিচার কার্যক্রম আরও ত্বরান্বিত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের অধস্তন আদালতের বিভিন্ন স্তরের মোট ৯৯ জন বিচারককে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই বদলির আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচার প্রশাসনে শৃঙ্খলা বজায় রাখা এবং শূন্য থাকা গুরুত্বপূর্ণ পদগুলোতে দক্ষ বিচারক পদায়ন করার লক্ষ্যেই এই পদক্ষেপে নেওয়া হয়েছে।

বদলিকৃতদের মধ্যে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জন জেলা জজ রয়েছেন। এ ছাড়া ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুইজন সিনিয়র সিভিল জজ এবং দুইজন সিভিল জজকে এই আদেশের আওতায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বদলিকৃত বিচারকদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com