• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’ হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন লংমার্চ করে আ. লীগকে ফেরানোর পরিবেশ সৃষ্টি করছে জামায়াত: রাশেদ খান বাধা সৃষ্টি হলে ভেঙে লং মার্চ রংপুরে অগ্রসর হবে: আজহার বিলুপ্তির কিনারা থেকে ফিরে আসা পান্ডা কেন শুধু চীনেই পাওয়া যায়? গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ফেরানোর দাবি আখতারের গুমের আইন সংশোধন করতে হবে: নাসীরুদ্দীন নাগরিকরা যেকোনো সময় দেশ ছাড়তে পারেন, ঢুকতেও পারেন

ডিএমপিতে তিন সহকারী পুলিশ কমিশনার পদে রদবদল, একজনের বদলি আদেশ বাতিল

বিজ্ঞপ্তি / ৯ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অপর এক কর্মকর্তার পূর্বের একটি বদলি আদেশ বাতিল করা হয়েছে।

জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে এই পদায়ন ও রদবদল করা হয়েছে উল্লেখ করে ডিএমপি সদরদপ্তর থেকে এক কার্যালয় আদেশ জারি করা হয়।

পদায়ন ও রদবদলের তথ্য:

১. মো. আতিকুর রহমান (বিপি-৯১১১৯২৯৪৩৮): তিনি সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা-১), সচিবালয় নিরাপত্তা বিভাগ, ডিএমপি, ঢাকা হিসেবে দায়িত্বে ছিলেন।

তাকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন), ট্রাফিক-গুলশান বিভাগ, ডিএমপি, ঢাকা হিসেবে পদায়ন করা হয়েছে।

২. মো. ফজলুল হক (বিপি-৯১১৬২২০৫১৪): তিনি সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকা পদে কর্মরত ছিলেন।

তাকে সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম), গোয়েন্দা-তেজগাঁও বিভাগ, ডিএমপি, ঢাকা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

৩. মাহমুদুল হোসাইন (বিপি-৯২২১২৩৭৬৯২): যিনি সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম), গোয়েন্দা-তেজগাঁও বিভাগ, ডিএমপি, ঢাকা পদে দায়িত্বরত ছিলেন।

তাকে সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকা পদে পদায়ন করা হয়েছে।

রদবদল সংক্রান্ত পূর্বের আদেশ বাতিল:

অত্রাফিস স্মারক নং-ডিএমপি(সংদপ্ত)/প্রশাসন/এ-৫১-২০২৬/১৫৫৭ (তারিখ-০৮/০৯/২০২৬ খ্রি.) মূলে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণ-এর সহকারী পুলিশ কমিশনার জনাব খান মাহমুদুল হাসান (বিপি-৮৯২১২৩৭৬৭৬)-কে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) হিসেবে বদলি করা হয়েছিল। নতুন আদেশে উক্ত বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com