মোটরসাইকেলের পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও নির্ধারিত নকশা ও মাপে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই নম্বরপ্লেট স্থাপন করতে হবে মালিকদের। নির্ধারিত নিয়ম না মানলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনগত ব্যবস্থা।

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনে নির্দিষ্ট মাপ, রঙ ও উপকরণ ব্যবহারের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণ কার্যক্রম জোরদার করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৬ অক্টোবর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।