বিসিএস প্রশাসন ক্যাডারের ৫২ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

তারা বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদমর্যাদায় কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে এই কর্মকর্তাদের বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়, কর্মকর্তাগণ ঢাকায় ভূমি প্রশাসন প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স শেষ করে ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে পদায়িত হবেন।