• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]

সোনার দাম কমছে তো কমছেই

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

অর্থনীতি ডেস্ক: আন্তর্জাতিক bullion বাজারে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে মূল্যবান ধাতু সোনা। মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে এমন আশঙ্কা এবং বিনিয়োগকারীদের মধ্যে নগদ অর্থ সংগ্রহের চাপ বৃদ্ধির কারণে সোনার বাজারে এই বড় ধস নেমেছে। বাজার বিশ্লেকদের আশঙ্কা, পরিস্থিতি স্থিতিশীল হওয়ার আগে সোনার দাম আরও কিছুটা নিচে নামতে পারে। দ্য ন্যাশনাল সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম প্রায় দুই দশমিক সাত শতাংশ কমে তিন হাজার ৫২৫ ডলার ২৫ সেন্টে নেমে এসেছে। এর ফলে সপ্তাহজুড়ে এই ধাতুর দরপতন হয়েছে প্রায় নয় দশমিক দুই শতাংশ, যা চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড পাঁচ হাজার ৫১৫ ডলারে ওঠার পর থেকে অন্যতম বড় পতন।

সোনার বাজারে এই নিম্নমুখী প্রবণতার পেছনে মূলত শক্তিশালী মার্কিন ডলার এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতিকে দায়ী করা হচ্ছে। ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনার কারণে মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি পেয়েছে। যেহেতু সোনা থেকে কোনো নিয়মিত সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না, তাই সুদভিত্তিক অন্যান্য বিনিয়োগের আকর্ষণ বাড়ায় বিনিয়োগকারীরা সোনাবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। পেপারস্টোনের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টনের মতে, সামষ্টিক অর্থনীতির প্রতিকূল পরিস্থিতি এবং বাধ্যতামূলক সম্পদ বিক্রির বাড়তি চাপের মুখে পড়েছে বর্তমান সোনার বাজার।

এর পাশাপাশি বৈশ্বিক শেয়ারবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দরপতনও সোনার বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। শেয়ারবাজারে লোকসানের মুখে পড়ে অনেক বিনিয়োগকারী মার্জিন কলের চাপ সামাল দিতে সোনাসহ বিভিন্ন নিরাপদ সম্পদ বিক্রি করে নগদ তরল অর্থ সংগ্রহ করছেন। সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভেলেচা জানান যে, ফেডের কঠোর অবস্থান, শক্তিশালী ডলার এবং শেয়ারবাজারের অস্থিরতা বিনিয়োগকারীদের বাধ্য করছে নিরাপদ আশ্রয়ের পরিবর্তে নগদ অর্থের ওপর নির্ভর করতে। বিভিন্ন বিনিয়োগ তহবিল এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের বিনিয়োগকারীদের মধ্যেও সোনা বিক্রির প্রবণতা লক্ষণীয় মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

বর্তমান পরিস্থিতিতে প্রতি আউন্স সোনার জন্য তিন হাজার ৫০০ ডলারকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক সমর্থনমূল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদি এই দাম ধরে রাখা সম্ভব না হয়, তবে মূল্যবান এই ধাতুর দাম আরও কমে তিন হাজার চারশ বা তিন হাজার তিনশ ডলারে নেমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাজার বিশেষজ্ঞরা। এমনকি পরিস্থিতি অনুকূলে না এলে দাম তিন হাজার দুইশ ডলারে ঠেকতেও পারে। তবে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সোনার দীর্ঘমেয়াদি নিরাপদ বিনিয়োগের খ্যাতি হারিয়ে যায়নি এবং বাজারের এই অস্থিরতা কাটতে যুক্তরাষ্ট্রের প্রকৃত সুদের হার ও ডলারের দর স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com