• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে মাঠে নামছে এনসিপি, রাজপথ ‘দখলের’ হুঁশিয়ারি সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন মুসলমানের জন্য যে ৭ ধরনের পোশাক পরা নিষিদ্ধ হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় সাড়ে ১৭ টন সিমেন্ট জব্দ, আটক ৯ নিখোঁজ নন, কুয়াকাটা সৈকতে বেড়াতে গিয়েছিলেন সেই বিচারক অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত হলেই ফিরতে চায় ৮২.৬ শতাংশ রোহিঙ্গা গান, কথা ও প্রতিবাদী চেতনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সঞ্জীবসন্ধ্যা’ আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনার সুবিধা পাবেন ঋণখেলাপিরাও ঢাকার সঙ্গে পাবনার সরাসরি ট্রেন চালু এক দশকে উৎপাদন খাতে ১০ প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান কমেছে ১৪ লাখ

মুসলমানের জন্য যে ৭ ধরনের পোশাক পরা নিষিদ্ধ

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ধর্ম ডেস্ক: ইসলাম ধর্মে জীবনযাপনের জন্য নির্দিষ্ট কোনো দেশ বা সংস্কৃতির পোশাক বাধ্যতামূলক করা হয়নি। মূলত যেকোনো অঞ্চলের মানুষ ইসলামের নির্ধারিত শালীনতা ও মূলনীতি বজায় রেখে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক বেছে নিতে পারেন। তবে পোশাক নির্বাচনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নীতিমালা ও বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলা আবশ্যক বলে জানিয়েছে ইসলামি শরিয়ত।

শরিয়তের বিধান অনুযায়ী, পুরুষদের জন্য কিছু নির্দিষ্ট ধরনের পোশাক ও সাজসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো খাঁটি রেশমের তৈরি পোশাক এবং স্বর্ণের অলংকার পরিধান করা। ইসলামি নিয়মকানুন অনুযায়ী, পুরুষরা রেশমি কাপড় ও স্বর্ণ ব্যবহার করতে পারেন না, যা তাদের জন্য হারাম বা নিষিদ্ধ করা হয়েছে।

পাশাপাশি, পুরুষদের নারীসুলভ পোশাক বা নারীদের পুরুষের পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ পোশাকের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক স্বকীয়তা বজায় রাখা বাধ্যতামূলক। এ ছাড়া অন্য কোনো ধর্মীয় উপাসনালয় বা বিশেষ সংস্কৃতির সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত পোশাক যা তাদের প্রতীক বহন করে, তা মুসলিমদের জন্য পরা জায়েজ নয়।

অতিরিক্ত অহংকার বা আত্মপ্রদর্শন প্রদর্শনের উদ্দেশ্যে পরিধান করা দামি ও জাকজমকপূর্ণ পোশাক কিংবা সমাজের দৃষ্টি আকর্ষণের জন্য তৈরি বিশেষ ধরনের পোশাক থেকেও দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামে সবসময় পরিমিতিবোধ, সাদাসিধে ভাব এবং শালীন জীবনযাপনের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে।

সবশেষে, পুরুষ ও নারী উভয়ের জন্যই এমন পোশাক পরিধান করা নিষেধ যা শরীরের সতর বা গোপনাঙ্গ ঢাকতে ব্যর্থ হয়। পোশাক এমন হতে হবে যা অত্যন্ত স্বচ্ছ বা আঁটসাঁট না হয় এবং যা পরিধান করলে শরীরের অবয়ব বা চামড়ার রং স্পষ্টভাবে ফুটে ওঠে না। ইসলামি অনুশাসন মেনে চললে সমাজের ভারসাম্য ও নৈতিকতা বজায় থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com