• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আলু নিয়ে কেন দশকের পর দশক যুদ্ধ করছে জাপান-যুক্তরাষ্ট্র মাড়োয়ারিদের বিপুল সম্পদের রহস্য কী—উদ্যোক্তার মত ঘিরে বিতর্ক ঐক্যে ফাটলের কারণে আস্ফালন ফ্যাসিবাদীদের: সংসদে শফিকুর রহমান বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস রাজধানীতে যানবাহনের গতি ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, বললেন শিক্ষামন্ত্রী ফ্যাসিবাদী শক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী ইউজিসির সিদ্ধান্ত বাতিল, নিজস্ব আইন মেনে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় উতরে গেল লিউকোমিয়ার টিকা ‘চা অথবা অন্য কিছু’—রাহুল গান্ধীকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্রীর প্রস্তাব

ঐক্যে ফাটলের কারণে আস্ফালন ফ্যাসিবাদীদের: সংসদে শফিকুর রহমান

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজনীতি ডেস্ক: ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো একই কাতারে থাকলেও পরবর্তীতে নিজেদের ঐক্যে দুর্বলতা ও ফাটল দেখা দেয়। আর এই অনৈক্যের সুযোগ নিয়েই ফ্যাসিবাদী শক্তি ও তাদের পলাতক দোসররা দেশে নতুন করে আস্ফালনের সাহস পাচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচার বিভাগীয় সংস্কার এবং জনজীবনের নানা সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। বর্তমান সংসদকে মজলুম মানুষের অধিকার আদায়ের এবং ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী একটি ভিন্নধর্মী ঐতিহাসিক সংসদ হিসেবে অভিহিত করেন তিনি।

বিরোধীদলীয় নেতা তাঁর বক্তব্যে বিগত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের লোমহর্ষক গুম, খুন ও নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন। তিনি অভিযোগ করেন, গত কিছুদিন ধরে সারা দেশে পালিয়ে থাকা ফ্যাসিবাদীরা বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ ধরনের নাশকতার বিপরীতে সরকারের সুনির্দিষ্ট নীতি ও কৌশল কী, তা সংসদের মাধ্যমে জাতিকে স্পষ্ট করার দাবি জানান তিনি। সাম্প্রতিক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিচারপ্রক্রিয়া আরও দৃশ্যমান ও গতিশীল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের চরম অবিচার সত্ত্বেও কেউ যেন নতুন করে অন্যায় বা অবিচারের শিকার না হন এবং অপরাধীরা যেন শতভাগ ন্যায়বিচারের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি পায়। কোনো নিরপরাধ মানুষের ওপর যেন জুলুম না হয়, সে বিষয়ে বিচার বিভাগ ও প্রশাসনকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

গণভোটের রায় এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, শহীদের রক্ত ও যোদ্ধাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার্থে জনগণের এই প্রত্যাশাগুলো পূরণ করা অত্যন্ত জরুরি। দুটি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সংসদ গঠিত হলেও গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়িত না হওয়াকেও ফ্যাসিবাদীদের আস্ফালের অন্যতম কারণ বলে মনে করেন তিনি। যত দ্রুত এই রায় ও সনদ বাস্তবায়ন করা সম্ভব হবে, ততই আধিপত্যবাদবিরোধী শক্তিগুলো শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি। বিদেশি বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে বাংলাদেশ সবার সঙ্গে সমান মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বন্ধুত্ব বজায় রাখতে চায়, কোনো ধরনের আধিপত্যের কালো ছায়া এই দেশের তরুণ প্রজন্ম মেনে নেবে না।

পোশাক খাতসহ বিভিন্ন শিল্প কারখানায় চলমান আন্দোলন ও নাশকতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তিনি প্রশ্ন তোলেন যে শুধু পোশাকশ্রমিকদের মজুরির প্রশ্ন থাকলে কেন চামড়া কারখানা, সিরামিক কারখানা এবং বিদ্যুৎ অফিসে হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এর পেছনে স্পষ্টতই কোনো তৃতীয় শক্তির হাত রয়েছে বলে মন্তব্য করে তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বর্তমান বাজারে মাত্র বারো হাজার টাকা বেতনে শ্রমিকদের পক্ষে জীবনযাপন করা অসম্ভব উল্লেখ করে তিনি অবিলম্বে শ্রমিকদের জীবনমান উন্নয়নে স্বল্প ও মধ্যমেয়াদি কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কেবল তুলনামূলক উন্নয়নের কথা বলে জনদুর্ভোগ কমানো যাবে না, বরং রাষ্ট্রকে আরও কঠোর অবস্থান নিয়ে সুশাসন নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com