• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিম ও ব্যাংকিংয়ে ফেস ভেরিফিকেশন সুপার সিক্সে উঠতে পারল না বাংলাদেশ প্রশাসনে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের শাস্তি দাবি জামায়াত এমপির প্রশ্নোত্তর পর্বে কথা বলায় সংসদ সদস্যদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার কাবিননামার যে বিষয়গুলো জানা প্রয়োজন, ভুল হলে সংশোধন করা যাবে কি না মাঠে থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি মাসিক খরচ ৪৪,৫০০ টাকা: শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার ৯৪৫ শিক্ষকের পদ শূন্য: সংসদে শিক্ষামন্ত্রী আলেম-ওলামা ও পির-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের শাস্তি দাবি জামায়াত এমপির

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

জাতীয় ডেস্ক: গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। সম্প্রতি জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের সমাপনী দিনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল সংশোধন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, প্রশাসনের ভেতরে এখনও ফ্যাসিবাদের দোসর ও অনুসারীরা সক্রিয় রয়েছে এবং তাদের কেবল বদলি না করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

আলোচনায় অংশ নিয়ে নাজিবুর রহমান জানান, গোপালগঞ্জে বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় পুরোপুরি উপড়ে ফেলতে না পারলে সাধারণ মানুষ কোনো আইনেরই সুফল ভোগ করতে পারবে না। ফ্যাসিবাদ রুখে দাঁড়াতে দেশের প্রতিটি সংসদীয় আসনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের জোরালো প্রস্তাব দেন তিনি।

এ সময় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্দিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে কঠোর অভিযোগ উত্থাপন করেন জামায়াতের এই সংসদ সদস্য। তিনি বলেন, একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরও এবং তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার প্রমাণ মিললেও তার কোনো কার্যকর শাস্তি হয়নি। উল্টো ওই কর্মকর্তা প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় বহাল তবিয়তে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

একই সুর শোনা যায় ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত জামায়াতের আরেক সংসদ সদস্য সাইফুল আলমের বক্তব্যেও। তিনি গোপালগঞ্জের সহিংসতার প্রেক্ষাপটে প্রশাসনের বিতর্কিত ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়া একজন পুলিশ সুপারকে শাস্তি না দিয়ে বরং ফেনীর মতো একটি বড় জেলায় পদায়ন করা হয়েছে, যা প্রকারান্তরে তাকে পুরস্কৃত করার শামিল। দেশের বিভিন্ন প্রান্তে চলা অস্থিরতা ও সহিংসতা রোধে বর্তমান সরকারকে অবিলম্বে কার্যকর নীতি গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com