• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পরীক্ষামূলকভাবে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত কবরে মাটি দেওয়ার সময় যে দোয়া পড়তে হয় ঢাকায় আসছে ভারতীয় জলসম্পদ মন্ত্রণালয়ের দল, অ্যাজেন্ডায় নেই গঙ্গা চুক্তি: দ্য প্রিন্ট অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য বরিশাল আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি বিএনপির এমপি বরকতউল্লা বুলুর পদত্যাগের দাবিটি গুজব মাদকের টাকার খোঁজে অনুসন্ধান সীমিত, তালিকায় ‘গডফাদার’ ২৩ হাজার একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা প্রতিবেশী দেশকে অস্থিতিশীল করে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

জাতীয় ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন পঞ্চম অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সংসদ ভবনে অনুষ্ঠিত মতামত প্রদান কমিটির তৃতীয় মুলতবি সভায় এই গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সংসদ ভবন এলাকায় বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং জ্বালানি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করে তোলা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, এই পদক্ষেপের মাধ্যমে সংসদীয় কার্যক্রমে শক্তির ব্যবহারে দীর্ঘমেয়াদি সাশ্রয় আসবে।

কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলম অংশ নেন। সভার শুরুতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের একটি ত্রিমাত্রিক উপস্থাপনা প্রদর্শন করা হয়। উপস্থাপনার মাধ্যমে সংসদ ভবনের বিদ্যুৎ চাহিদা এবং ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

আলোচনাকালে সংসদ সচিবালয়ের কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সার্বিক বিদ্যুৎ চাহিদার সঙ্গে মিল রেখে সোলার প্যানেল স্থাপনের উপযুক্ত জায়গা চিহ্নিত করা হয়। এ সময় সৌরবিদ্যুৎ উৎপাদনের যথাযথ ক্ষমতা নির্ধারণ এবং দ্রুত দরপত্র আহ্বান করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সরকারি ক্রয় বিধিমালা এবং সোলার পাওয়ার আইন যথাযথভাবে অনুসরণ করার জন্য বুয়েট, সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব করা হয়। তাছাড়া প্রস্তাবিত প্রকল্পের সার্বিক দিক যাচাই-বাছাই করতে তিন সদস্যের একটি বিশেষ উপকমিডিও গঠন করা হয়েছে।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ডিপিডিসিকে নির্দিষ্ট সময়ের মধ্যে কারিগরি স্পেসিফিকেশন সংসদ সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে। এর ধারাবাহিকতায় পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগেই টেন্ডার বা দরপত্র আহ্বানের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সব প্রক্রিয়া নির্ধারিত সময়ে শেষ হলে ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন চলাকালেই সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুতের আলো জ্বলবে। সভায় সংসদ সচিবালয়, ডিপিডিসি, বিদ্যুৎ মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com