• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কালীগঞ্জে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে বিএনপির সম্মতি হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী চিকিৎসায় সরকারের বিনিয়োগের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ: রাষ্ট্রপতি রাজনীতি–সংশ্লিষ্টতা যাঁদের নেই,তাঁদের ব্যাংক হিসাব চালু হচ্ছে দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন অভিজ্ঞদের পাশাপাশি সদ্য স্নাতকদেরও চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক, মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫ সিলিকন ভ্যালির ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ ঝটিকা মিছিল, ঘরোয়া বৈঠকে যেভাবে সংগঠিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢিলেমি নয়’ সচিবদের বললেন মন্ত্রিপরিষদ সচিব

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাজনীতি ডেস্ক: পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সাধারণ প্রত্যাবর্তনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মানুষ হত্যার সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ ও মামলা রয়েছে। তাই তাকে ফিরিয়ে আনতে হলে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, কোনো আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে নয়। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রত্যাবর্তন ও প্রত্যর্পণের আইনি পার্থক্যের ব্যাখ্যা দিয়ে বিএনপির এই নেতা জানান, কোনো ব্যক্তি স্বেচ্ছায় দেশ ছেড়ে যাওয়ার পর নিজ দেশে ফিরে আসতে চাইলে সেটি প্রত্যাবর্তন হিসেবে গণ্য হয়। অন্যদিকে, যার বিরুদ্ধে অপরাধের অভিযোগ বা গ্রেপ্তারি পরোয়ানা থাকে, তাকে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়ার নাম প্রত্যর্পণ। সুতরাং শেখ হাসিনার ক্ষেত্রে ভিসা, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নিয়ে আলোচনা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং তাঁর ক্ষেত্রে কেবল প্রত্যর্পণের মাধ্যমেই আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম ও ফায়াজসহ প্রায় দেড় হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এত মানুষের রক্তে যার হাত রাঙা, তাকে কোনো বিশেষ মর্যাদায় বা ফুল দিয়ে বরণ করার প্রশ্নই ওঠে না। দুই দেশের সরকার পারস্পরিক আলোচনার মাধ্যমে প্রত্যর্পণ চুক্তির বিধিবিধান অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবে বলে তিনি জোর দাবি জানান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের দীর্ঘমেয়াদি শাসনকালের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করেছিলেন এবং গুম-খুনকে রাষ্ট্রীয় নীতির অংশে পরিণত করেছিলেন। দীর্ঘ স্বৈরাচারী জমানার অবসান ঘটাতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শিক্ষার্থী ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষ সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলেছিল। এছাড়া অনুষ্ঠানে তিনি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং মহিলা দলের নেতাকর্মীদের রাজনীতি ও সামাজিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com