• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পাটকলে হচ্ছে খাদ্যপণ্য ই-বাইক কারখানা কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ: স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’ চালু ভোটার তালিকা থেকে নাম বাদ, মেয়ের জন্মসনদ পেতে মুসলিম বাবার দীর্ঘ লড়াই সিরাজগঞ্জে সার মজুত-কাণ্ডে চেয়ারম্যান প্রার্থী বদলাল জামায়াত স্পেসএক্সের কাছ থেকে আরো কম্পিউটিং ক্ষমতা ভাড়া নিতে চায় গুগল: মাস্ক ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে ফ্যাসিবাদ মোকাবিলায় ক্ষমতা-কাঠামোর পরিবর্তন করতে হবে: জেএসডি মিরপুরে বাসে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ও বাইক শোডাউন ৩৫ ছাত্রীর কেউ নেই ক্লাসে, সবাই শ্বশুরবাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ

প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

জাতীয় ডেস্ক: গত তিন দশকে দেশের শিক্ষাব্যবস্থার প্রসারে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে এবং প্রাথমিক থেকে শুরু করে নিম্নমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থী ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছে। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০২৬-এ বাংলাদেশের এই রূপান্তরকে একটি বিশেষ কান্ট্রি কেস স্টাডি হিসেবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সঠিক নীতিগত পদক্ষেপ ও সামাজিক কর্মসূচির ফলে দেশের সার্বিক শিক্ষাকাঠামোতে একটি ইতিবাচক পরিবর্তন এসেছে।

তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে দেশে প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ছিল মাত্র চৌত্রিশ শতাংশ, যা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়ে নব্বই শতাংশে উন্নীত হয়েছে এবং এটি বর্তমান বৈশ্বিক গড় হারের চেয়েও বেশি। একই সঙ্গে নিম্নমাধ্যমিক পর্যায়ে শিক্ষা সমাপ্তির হার তেইশ শতাংশ থেকে বেড়ে চৌাত্তর শতাংশে পৌঁছেছে। তবে উচ্চমাধ্যমিক স্তরে এই অগ্রগতির গতিধারা তুলনামূলকভাবে কিছুটা মন্থর রয়েছে এবং এই পর্যায়ে শিক্ষার সমাপ্তির হার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গড়ের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে।

শিক্ষা খাতে জেন্ডার সমতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বলে ইউনেসকোর প্রতিবেদনে প্রশংসা করা হয়েছে। মেয়েদের জন্য বিশেষ উপবৃত্তি প্রদান, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং দীর্ঘমেয়াদি মাধ্যমিক শিক্ষা সহায়তা কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে বিদ্যালয়বহির্ভূত মেয়েদের হার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। এছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত বিশেষ প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক বিদ্যালয়বহির্ভূত শিশুকে পুনরায় শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং নারীর আর্থসামাজিক উন্নয়নেও এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়েছে। গত দুই দশকে দেশে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং শ্রমবাজারে নারীর অংশগ্রহণ প্রতিবেশী দেশগুলোর তুলনায় বৃদ্ধি পেয়েছে। তবে পরীক্ষায় পাসের হার বৃদ্ধি পেলেও প্রকৃত শিখনফল ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে, যা ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com