• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

শিক্ষাপ্রতিষ্ঠানে হবে স্বাস্থ্য সুরক্ষা কর্নার

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

জাতীয় ডেস্ক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ কর্নার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই কর্নারে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন এবং ফার্স্ট এইড বক্সসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় সব সামগ্রী রাখা হবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি তাদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই এই ব্যতিক্রমী উদ্যোগের মূল উদ্দেশ্য। এছাড়া স্বাস্থ্যশিক্ষাকে কেবল পাঠ্যপুস্তকের পরিমণ্ডলে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে এর সঠিক চর্চা ও প্রয়োগ নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই স্বাস্থ্য সুরক্ষা কর্নার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করেছিলেন। সেখানে উল্লেখ করা হয় যে, পর্যাপ্ত সুবিধার অভাবে নারী শিক্ষার্থীরা প্রায়ই নানা স্বাস্থ্যঝুঁকি ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। এর পরিপ্রেক্ষিতেই নীতিনির্ধারণী পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বর্তমানে সারা দেশে ২০ হাজার ২৫৮টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে যেখানে লক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার সাম্প্রতিক এক পরিদর্শন প্রতিবেদনে দেশের অনেক প্রতিষ্ঠানে মেয়েদের জন্য আলাদা ওয়াশব্লক না থাকার বিষয়টি উঠে এসেছে। চলতি বছরের প্রথম তিন মাসে ৭৪০টি প্রতিষ্ঠান পরিদর্শন করে দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানেই পৃথক ওয়াশব্লক নেই কিংবা থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ও অপরিচ্ছন্ন। অবকাঠামোগত এই ঘাটতি দূর করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা কর্নার স্থাপন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সম্প্রতি জানান, শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানে এই কর্নার থাকা অত্যন্ত প্রয়োজন। এমনকি তৃতীয় শ্রেণি থেকেই শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলে তারা নিজেদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও প্রয়োজনে সহায়তা করতে পারবে। সরকারের এই উদ্যোগকে ইতোমধ্যে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী মন্তব্য করেছেন যে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা গেলে তাদের পড়াশোনায় মনোযোগ বহুগুণ বেড়ে যাবে এবং একটি আনন্দময় শিক্ষাজীবন নিশ্চিত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com