• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। সম্প্রতি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে নামের সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে এই নামকরণের প্রস্তাব অনুমোদন করেছিল। এর আগে গত সেপ্টেম্বর মাসে সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অর্জনের কথা জানানো হয়।

শিকাগোর স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা অংশ নেন। এ ছাড়া শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, এই উদ্যোগের উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদসহ স্থানীয় কমিউনিটির অনেকে উপস্থিত ছিলেন।

সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত ১১০ তলাবিশিষ্ট উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। উল্লেখ্য, এই বিখ্যাত ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বিশ্বখ্যাত বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি এফ আর খান নামে পরিচিত। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে খ্যাত এই স্থাপনার পাশেই এখন শোভা পাচ্ছে বাংলাদেশের আরেক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নতুন ফলক। শিকাগো শহরের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগেই মূলত এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

সড়কটির নামকরণের নেপথ্যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক অবদান ও ভূমিকা বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়। তিনি বাংলাদেশের জনগণের রায়ে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার কঠিন সংগ্রামে তাঁর আপসহীন ভূমিকা এবং জাতীয় রাজনীতিতে তাঁর বিপুল জনপ্রিয়তার কথা নামকরণের প্রস্তাবে তুলে ধরা হয়। পাশাপাশি, জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হওয়ার বিষয়টিও এতে গুরুত্ব পায়। উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের আরেকটি সড়কের নামকরণ করা হয়েছিল অনারারি জিয়াউর রহমান ওয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com