• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কানাডায় উচ্চশিক্ষা: মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ মোদিকে যাঁরা ক্ষমতায় এনেছিলেন, তাঁরাই কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন দেশের বাজারে কমছে স্বর্ণের দাম, আরো কমবে নাকি বাড়বে? প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা এআইয়ের যুগে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সঠিক প্রশ্ন করতে পারা—সোহেল রহমান, কম্পিউটারবিজ্ঞানী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বন্দর: অভিযোগ খতিয়ে না দেখেই পদোন্নতির পর পদোন্নতি সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট ইয়াবা-আইস আসে তিন পথে সরকারের অর্থ ব্যবস্থাপনা: আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

রাজনীতি ডেস্ক: জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে বিএনপিকে তাদের অতীতের ভুলত্রুটি সংশোধন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে জানান যে, অতীতে যেসব পদক্ষেপের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটেনি এবং ঐক্যের পথ ব্যাহত হয়েছে, সেগুলোর বস্তুনিষ্ঠ পর্যালোচনা প্রয়োজন। জনগণের প্রত্যাশা ও জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করেই রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দূরত্ব কমিয়ে আনার ওপর তিনি জোর দেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, এর আগেও জাতীয় ঐক্যের উদ্যোগ নেওয়া হলেও তার যথাযথ মূল্যায়ন করা হয়নি। গত বছর আগস্ট মাস থেকেই তাঁরা বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন, যাতে ফ্যাসিবাদী শক্তির যড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হয়। কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো সহযোগিতা থেকে বিরত থাকে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার মধ্য দিয়েও দ্বিতীয় দফায় ঐক্যের পরিবেশ ক্ষুণ্ণ করা হয়েছে বলে তাঁর দাবি।

সরকার যদি সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে চায়, তবে কিছু সুনির্দিষ্ট বিষয়ে স্পষ্ট অঙ্গীকার করতে হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এর মধ্যে রয়েছে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা। একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করা হয়। এই মৌলিক বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট দলগুলো অঙ্গীকারবদ্ধ না হলে কাঙ্ক্ষিত ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানানো হয়।

আসন্ন রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের সঙ্গে সংলাপের বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রস্তাবিত বৈঠকে তাঁরা দেশের বর্তমান সংকট উত্তরণে সরকারের পরিকল্পনা শুনতে চান এবং নিজেদের সুনির্দিষ্ট প্রস্তাব ও পরামর্শ তুলে ধরবেন। তবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে নিজেদের আপসহীন অবস্থান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন যে, দেশের স্বার্থে এবং জনগণের অধিকার রক্ষায় জাতীয় নাগরিক পার্টি রাজপথে থেকে নিজেদের রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com