• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মোস্তাফিজসহ আইপিএলের নিলামে সাত বাংলাদেশি গণ-অভ্যুত্থানে পতিত সরকারের ফিরে আসার নজির নেই: পর্যটনমন্ত্রী কালো স্যুটে শাহরুখ, গাউনে মোহময়ী গৌরী জুলাই সনদ ও গণভোট নিয়ে কীভাবে জাতীয় ঐকমত্য হবে শাস্তি কমানোর প্রস্তাব, তবে মতপ্রকাশ নিয়ে উদ্বেগ থাকছে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, প্রয়োজন অনুদান: প্রধানমন্ত্রী রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে শিক্ষাসচিব রাজনীতি ঠিক হলে দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার রমজানে টিসিবির পণ্য বিক্রি ৫২০ ট্রাকে, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা চলছে, আগে হবে বগুড়ায়

গণ-অভ্যুত্থানে পতিত সরকারের ফিরে আসার নজির নেই: পর্যটনমন্ত্রী

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজনীতি ডেস্ক: নাৎসি বাহিনীর মতো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও একসময় সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। স্থানীয় সংসদ সদস্য ডা. মোসহাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বিশ্ব ইতিহাসের প্রসঙ্গ টেনে পর্যটনমন্ত্রী বলেন, গত তিন থেকে চার শ বছরের ইতিহাসে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত কোনো সরকারের পুনরায় ক্ষমতায় ফিরে আসার কোনো নজির নেই। তিনি আরও উল্লেখ করেন যে, একটি নির্দিষ্ট মাস বা সময় নিয়ে কিছু মানুষ সমাজে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর উদাহরণ দিয়ে তিনি জানান, তারা একবার ক্ষমতাচ্যুত ও পলায়ন করার পর আর কখনো ফিরে আসতে পারেনি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, কিছু কুচক্রী মহল অন্যদের বিপদে ফেলার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের উসকানি দিয়ে আস1 হচ্ছে। অনেকে হয়তো মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী আবার কখন ফিরে আসবেন এবং ক্ষমতায় বসবেন, কিন্তু এমন অবাস্তব চিন্তা মন থেকে মুছে ফেলা উচিত। কে আসবে বা কে আসবে না, এসব বিষয় নিয়ে ভেবে অযথা সময় নষ্ট করার কোনো অবকাশ নেই বলে তিনি মন্তব্য করেন।

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে পর্যটনমন্ত্রী বলেন, এসব রাজনৈতিক গুঞ্জন বা কথায় কান দিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সবাইকে সম্পূর্ণ নির্দ্বিধায় ও সাহসিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন যে এই সরকার দেশের সব নাগরিকের জন্য সমানভাবে কাজ করছে। উক্ত অনুষ্ঠানে ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদসহ গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com